রাজধানীর বসুন্ধরা সিটিতে চলমান বছরব্যাপী ফেয়ার ফেস্টে বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘পর্যটন উৎসব’। এ উৎসবে পর্যটকদের জন্য চলছে ছাড়ের হিড়িক। বেলা ১১টায় শুরু হয় পর্যটন উৎসব। পুরো ফেস্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও পিপলস রেডিও ৯১.৬ এফএম।
উৎসবে পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪০ শতাংশ ছাড় দিচ্ছে কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট। আর ৫ শতাংশ ছাড় দিচ্ছে ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফড়িং। এছাড়া, মেলায় চিকিৎসার প্রয়োজনীয় তথ্য দিচ্ছে ব্যাংকক হাসপাতালে।
এই খবর সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশনার তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০১৬
