বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সাঙ্গু নদী পার্বত্য চট্রগ্রামে উত্তরদিকে বৃত্তাকারে বান্দরবান পর্যন্ত প্রবাহিত হয়েছে। পূর্বদিক দিয়ে বান্দরবানে প্রবেশ করে নদীটি জেলার পশ্চিম দিক দিয়ে বের হয়েছে এবং প্রায় ২৭০ কিলোমিটার প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পার্বত্য অঞ্চলে হাজার বছর ধরে প্রবাহিত এই নদীটি রুমা এবং থানচি উপজেলার সাথে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বান্দরবানের জনগনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই নদীটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দুর্গম এই অঞ্চলের মানুষেরা পরিবহন, কৃষি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে নদীটিকে বহুভাবে ব্যবহার করে থাকে।
শীতকালে সাঙ্গুনদীর স্রোত অনেকাংশে ম্রিয়মাণ হয়ে গেলেও বর্ষাকালে নদীটির স্রোত তীব্র আকার ধারন করে। সাঙ্গু নদীর দুই তীরের পাহাড়, বন, নদী ও ঝর্ণার সৌন্দর্যে যেকোনো পর্যটকই বিমোহিত হবেন। এক কথায় সাঙ্গুনদী দেখে আপনি শুধু অবাকই হবেন না বরং মুগ্ধতা আপনাকে গ্রাস করবে।
বান্দরবন থেকে লোকাল বাসে চড়ে আপনি রিমাক্রি ইউনিয়নে আসতে পারেন যেখানে এই অপরূপ সুন্দর নদীটি দেখতে পাবেন।
ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।
বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫
সাঙ্গু নদীতে নৌকা ভ্রমনের পাশাপাশি নদীর আশেপাশে পিকনিকের সুব্যবস্থা আছে। পুরাতন সাঙ্গু সেতু অথবা খিয়াচিংঘাটার নৌকা ঘাট থেকে আপনি দেশী নৌকা অথবা ইঞ্জিন নৌকা ভাড়া করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!