মাতৃভাণ্ডারের রসমালাই

ধরন: মিষ্টির দোকান
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই একটি অত্যন্ত সুস্বাদু মিষ্টান্ন। সারাদেশে প্রসিদ্ধ এই মিষ্টান্নটি খাঁটি দুধ, ডিম, ময়দা, বেকিং পাউডার এবং তেল দিয়ে তৈরি করা হয়। মাতৃভাণ্ডার হলো স্বাদে অতুলনীয় রসমালাইয়ের সবচেয়ে প্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ উৎপাদনকারী। কুমিল্লায় আপনি মাতৃভাণ্ডারের ডিলার হিসেবে পরিচয় প্রদানকারী বিভিন্ন দোকান দেখতে পাবেন। তবে কিছুতেই এসব দোকানের কথায় ঠকবেন না কারন কুমিল্লায় প্রকৃত মাতৃভাণ্ডারের একটাই শো রুম রয়েছে। রসমালাইয়ের অন্যতম আকর্ষণীয় দিক হল এটির সুস্বাদু রস। কুমিল্লায় আসলে অবশ্যই রসমালাইয়ের স্বাদ নিতে ভুলবেন না।


কিভাবে যাবেন

ঢাকা থেকে কুমিল্লায় বাসে করে অথবা ট্রেনে করে যেতে পারবেন। কুমিল্লায় পৌঁছে রিকশা অথবা অটোরিকশায় করে মনোহরপুরের আসল মাতৃভাণ্ডারে পৌছাতে পারবেন। মাতৃভাণ্ডারের ফোন নং ৮৮০-৮১-৭৬২৩৩

কিভাবে পৌঁছাবেন: কুমিল্লা জেলা

কুমিল্লার সাথে সারাদেশের রয়েছে চমৎকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সড়ক ও রেলপথে কুমিল্লায় যাওয়া যায়। কুমিল্লায় একটি বিমানবন্দর থাকলেও বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে না।

ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। আপনি বাসে করে সড়কপথে কুমিল্লায় পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে কুমিল্লায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। উপকুল রয়্যাল
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৯৮১-০০২৯৩২, ০১৯৮১-০০২৯৪২
২। তিশা
সায়েদাবাদ বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৩১-২১৭৩২২
৩। বিআরটিসি
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৭০-৪৯৩৭৭৫
৪। প্রাইম সার্ভিস
হ্যাচেল রোড
যোগাযোগঃ ০২-৯৫৫৪৪৯৬
সকাল ৬:১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ১৫ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।
বাস ভাড়াঃ প্রায় ২২০/-টাকা

ঢাকা থেকে চট্রগ্রামগামী ট্রেনে করে কুমিল্লায় পৌছাতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন একাধিক ট্রেন কুমিল্লা হয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুমিল্লায় যাওয়ার জন্য ট্রেনের মধ্যে রয়েছেঃ
মহানগর প্রভাতি
ছাড়ার সময়: সকাল ৭:৪০ মিনিট
পৌঁছানোর সময়ঃ দুপুর ২৩০ মিনিট
ট্রেনে করে প্রায় আড়াই ঘণ্টায় কুমিল্লায় পৌঁছে যাবেন।

কোথায় থাকবেন

আপনার সুবিধার্থে কুমিল্লায় থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। আশিক রেসিডেনসিয়াল রেস্ট হাউজ
ঠিকানাঃ ১৮৬, নজরুল এভিনিউ কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৮১
২। হোটেল আবেদিন
ঠিকানাঃ স্টেশন রোড কুমিল্লা
যোগাযোগঃ ৭৬০১৪
৩।হোটেল নুরজাহান
ঠিকানাঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৩৭
৪। হোটেল সোনালি
ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর, কুমিল্লা
যোগাযোগঃ ৬৩১৮৮

খাবার সুবিধা

কুমিল্লায় খাওয়ার হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছঃ
১। ডায়ানা হোটেল
ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর কুমিল্লা
এই রেস্টুরেন্টে কাবাব ও নানরুটি খেতে পারবেন।
২। মিডপয়েন্ট রেস্টুরেন্ট
ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর কুমিল্লা
স্থানীয়দের কাছে জনপ্রিয় এই রেস্টুরেন্টে মজাদার দেশীয় খাবার ছাড়াও বিরিয়ানি খেতে পারবেন।
৩। সিলভার স্পুন
ঠিকানাঃ স্টেশনরোড কুমিল্লা
মনোরম পরিবেশে এখানে চাইনিজ ও থাই খাবার খেতে পারবেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন