জেলা জজকোর্ট ১৮৮৯

ধরন: জেলা
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

১৮৮৫ সাল থেকে ১৮৮৬ সালের মধ্যে আদালত ভবনটি নির্মাণের কথা শোনা গেলেও প্রকৃতপক্ষে ১৮৮৯ সালে স্থানীয় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ইংরেজ শাসকেরা ফরিদপুর জেলা জজ আদালত স্থাপন করে। সাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত মাঝারি আকারের এই ভবনটিকে দেখলেই বোঝা যায় কোন সময়ে ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির ভেতর কয়েকটি কক্ষে এজলাস রয়েছে যেখানে নিয়মিত বিচার কাজ পরিচালনা করা হয়ে থাকে। আদালতের অন্যান্য কক্ষে কর্মচারীরা দাপ্তরিক কাজে নিয়োজিত থাকে। আদালত ভবনটিকে একটি ফুটওভার ব্রিজের মাধ্যমে রাস্তার ওপারে অবস্থিত একটি ভবনের সাথে যুক্ত করা হয়েছে যেখানে এডভোকেটদের লাইব্রেরি অবস্থিত। এই লাইব্রেরিতে আইনজীবিরা মক্কেলদের সাথে আলাপ করা ছাড়াও বিভিন্ন কেসের ওপর লেখাপড়া করে থাকেন। বহু মানুষ নানারকমের সমস্যা নিয়ে সমাধানের জন্য এখানে আসেন বলে লাইব্রেরিতে সর্বদা ভিড় লেগেই থাকে।


কিভাবে যাবেন

ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন বাস সার্ভিস ফরিদপুরের উদ্দেশ্যে চলাচল করে থাকে। এসব বাস সার্ভিসের মধ্যে রয়েছেঃ আজমেরি এণ্টারপ্রাইজ, আনন্দ পরিবহন, সূর্যমুখী পরিবহন ইত্যাদি। এসব বাসে ভ্রমন করতে কমবেশি ১৪০/- টাকা থেকে ১৫০/- টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে আপনাকে। তবে আজমেরি এণ্টারপ্রাইজে ভ্রমন করলে আপনাকে লঞ্চে করে পদ্মানদী পার হতে হবে যার মানে হল নদীর ওপারে গিয়ে আপনাকে বাস বদলাতে হবে।

ফরিদপুর শহরে পৌঁছে আপনি ১৫/- টাকা রিকশাভাড়ায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে আদালত ভবনে পৌছাতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: ফরিদপুর জেলা

বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের অধীনে অবস্থিত একটি জেলার নাম ফরিদপুর। ২০৭২.৭২ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার উত্তর ও পূর্বে পদ্মা নদী এবং নদীর ওপারে মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত। এছাড়া, ফরিদপুর জেলার পূর্বে মাদারীপুর জেলা, দক্ষিনে গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজবাড়ি, নড়াইল এবং মাগুরা জেলা অবস্থিত। ঢাকা থেকে টঙ্গী এবং বাইপাইল হয়ে নদী অতিক্রম করে সড়কপথে ফরিদপুরে পৌছাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। সড়কপথে ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব ১৩৮ কিলোমিটার।

ঢাকা থেকে ফরিদপুরে এবং ফরিদপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাবিল পরিবহন
ঠিকানাঃ ১৫/১, পুরাতন গাবতলি, মিরপুর, ঢাকা-১২১৮
ফোনঃ ০২-৯০০৭০৩৬, ০২-৯০১১১৪৩

২। গোল্ডলাইন এবং আজমিরি এন্টারপ্রাইজ (শীতাতপ নিয়ন্ত্রিত; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৬৯৮৮
মোবাইলঃ ০১৭৫৫৫২২২০০, ০১৭৩৩২০৮৮৭

৩। জাকের এন্টারপ্রাইজ (নন এসি বাস সার্ভিস; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০১৭১২৪২৪১৩৪

৪। সাউদিয়া পরিবহন( ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৩৬৪৪
মোবাইলঃ ০১৯১৬১৩৬৫৩১, ০১৭১৭৬০৫৫৭৬

কোথায় থাকবেন

ফরিদপুরে থাকার জন্য হোটেল ও গেস্ট হাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হোটেল র‍্যাফেলস ইন
বেসরকারি এই হোটেলে ৩২টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬১১০৬

২। হোটেল লাক্সারি (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৬৫টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬২৬২৩

৩। হোটেল পদ্মা (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৪৫টি কক্ষ রয়েছে
মুজিব সড়ক, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬২৬৮৫

৪। হোটেল পার্ক প্যালেস (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৩৮টি কক্ষ রয়েছে
ফোনঃ ০১৫৫৬৩২৭০৬৭

৫। হোটেল শ্যামলী (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ১৩টি কক্ষ রয়েছে
মুজিব সড়ক, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬৪৫৩৮

৬। হোটেল জোনাকি (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৪৪টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬৪১৬৮

৭। আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট গেস্ট হাউজ
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট
ভাঙ্গা, ফরিদপুর
সরকারি এই গেস্ট হাউজে নন এসি কক্ষের ভাড়া ১০০/- টাকা
ফোনঃ ০৬৩২৩৫৬৩২৯

খাবার সুবিধা

ফরিদপুর শহরে খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট পাবেন। ফরিদপুর জেলায় কোথায় খাবেন সেটি জানতে এখানে ক্লিক করুন

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

  • Once again I'm back to the main town of the Faridpur district. This morning, I have went to the Madhukhali Thana of the district to visit some places. I didn't have that much time last afternoon to explore the main edifices from the town. So decided to visit the Judge Court from the town.

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন