বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত শিখদের একটি গুরুদুয়ারার নাম গুরুদুয়ারা নানকশাহী। এটিকে বাংলাদেশে শিখদের জন্য একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত প্রার্থনার স্থান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সারাদেশে অবস্থিত নয় থেকে দশটি গুরুদুয়ারার মধ্যে বৃহত্তম গুরুদুয়ারা নানকশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের (১৫০৬-১৫০৭) স্মরণে এই গুরুদুয়ারাটি একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। বলা হয়ে থাকে ১৮৩০ সালে এই গুরুদুয়ারাটি নির্মাণ করা হয়। গুরুদুয়ারা নানকশাহীর বর্তমান ভবনটি ১৯৮৮-৮৯ সালে মেরামত করা হয়। নিরাপত্তার স্বার্থে মূল ভবনের চারদিকেই বারান্দা নির্মাণ করা হয়। আপনি প্রতি শুক্রবার দুপুরে গুরুদুয়ারাটি দেখতে আসতে পারেন এবং এখানকার প্রার্থনা প্রত্যক্ষ করতে পারেন।
শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে প্রচুর বাস চলাচল করায় আপনি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিখদের প্রার্থনার এই স্থানটি দেখতে আসতে পারবেন। সায়েদাবাদ বাসস্ট্যান্ড, মহাখালী বাসস্ট্যান্ড অথবা ফার্মগেট বাসস্ট্যান্ড থেকে বাসে চড়ে বাংলাদেশের অনন্য এই উপসনালয়টি ঘুরতে আসতে পারবেন।
বাংলাদেশে শিখ ধর্মের খুব কম অনুসারী বাস করলেও শিখদের জন্য এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপনাটি একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়। গুরুদুয়ারা নানকশাহীর স্থাপত্য এবং শিখ ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনি গুরুদুয়ারার মূল ভবনের ঠিক বামদিকে অবস্থিত শিখ গবেষণা কেন্দ্রে যেতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!