নাটোর শিশু পার্কটি নাটোর পৌরসভাধীন স্টেডিয়াম পাড়ায় গোবিন্দ শংকর স্টেডিয়ামের সম্মুখে অবস্থিত। জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক উক্ত শিশুর্পাকটি পরিচালিত হয়। শিশুদের জন্য পার্কটিতে বিভিন্ন প্রকার রাইডের ব্যবস্থা রয়েছে। শিশুপার্কটির পশ্চিম পাশে একটি দৃষ্টিনন্দন কৃত্রিম হ্রদ রয়েছে -যার উপর একটি সেতু রয়েছে। হ্রদটি উপভোগের জন্য এখানে নৌকার ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য যে, শিশুর্পাকে প্রবেশ বা রাইডে চড়ার জন্য কোন ফি প্রদান করতে হয় না।
ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে নাটোর সদরে আসতে হবে। নাটোরের মাদ্রাসা মোড় থেকে রিক্সা বা অটো নিয়ে শিশু পার্কে যাওয়া যাবে, যেটি নাটোর স্টেডিয়ামের সন্মুখেই অবস্থিত।
নাটোর জেলা সদরে রেল ও সড়ক যোগাযোগ আছে। দেশের সব অঞ্চলের সাথে নাটোর সদর উপজেলা আসা যায়। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ থেকে আপনি রেল বা সড়ক যে কোন যোগাযোগ মাধ্যমের সাহায্যে এখানে আসতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে চড়ে নাটোর সদরে আসার জন্য আপনি কমলাপুর বা ঢাকা এয়ারপোর্ট থেকে রংপুর গামী \\\”রংপুর এক্সপ্রেস\\\” অথবা দিনাজপুর গামী \\\”দ্রতযান\\\” অথবা লালমনিরহাট গামী \\\”লালমনি এক্সপ্রেস\\\” এর টিকিট কেটে ট্রেনে করে নাটোর রেল স্টেশনে নামতে পারেন। আর ঢাকা থেকে বাস যোগে নাটোর আসার জন্য আপনি কলাবাগান, কল্যাণপুর, শ্যামলী বা গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ অথবা নাটোর গামী হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল, শ্যামলী, দেশ ট্রাভেলস এর যে কোন বাসে চড়ে আসতে পারেন।
১। শ্যামলী পরিবহন
১২, দক্ষিণ কল্যানপুর, মিরপুর রোড, ঢাকা
ফোনঃ ০২-৯০০৩৩১, ০২-৮০৩৪২৭৫
২। হানিফ এন্টারপ্রাইজ
ঢাকা অফিসঃ পান্থপথ- ০১৭১৩৪০২৬৭০
আরামবাগ- ০১৭১৩৪০২৬৭১, সায়েদাবাদ- ০১৭১৩৪০২৬৭৩
৩। গ্রিন লাইন পরিবহন
কল্যানপুর ব্রাঞ্চঃ ৩/২, দক্ষিণ কল্যানপুর, ঢাকা
ফোনঃ ০১৭৩০০৬০০৮০
৪। মর্ডান এন্টারপ্রাইজ (এসি/নন-এসি)
প্রধান অফিসঃ লেক সার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা
ফোনঃ ০২-৯১২৩৭৪৩
ব্রাঞ্চ অফিসঃ গাবতলি বুকিং অফিস, ইন্টারসিটি বাস টার্মিনাল (কাউন্টার নং ১৯),
মিরপুর, ঢাকা
পদ্মা এক্সপ্রেস (ট্রেন নং ৭৫৯), মঙ্গলবার বন্ধ,
ঢাকা থেকে রাজশাহী, সময়ঃ রাত ১১ঃ১০ থেকে ভোর ০৪ঃ৫০
নাটোরে থাকার জন্য নিম্নের হোটেলগুলোতে খোঁজ নিতে পারেনঃ
১। হোটেল ভিআইপি
বড় হরিশপুর, ফোনঃ ০৭৭-১৬৬০৯, +৮৮০১৭১৮৬৭৩৭৩৫
২।হোটেল মিল্লাত
মাদ্রাসা মোড়, নাটোর সদর
৩। হোটেল প্রিন্স
রেলওয়ে স্টেশন বাজার, ফোনঃ ০৭৭১-৬১৩৫৬, ০১৭৪৬০২৯৪২৯
৪। হোটেল রাজ
মাদ্রাসা মোড়,নাটোর সদর
ফোনঃ ০৭৭১-৬৬৬৬০, ০১৭২৭৩৭১৫০০
৫। হোটেল রুকসানা
ঠিকানাঃ কানাইখালী, পুরাতন বাস স্ট্যান্ড, নাটোর সদর
ফোনঃ ০৭৭১-৬২৪৩১, ০১৭৩৯৯৮৭০১৭
৬। নাটোর বোর্ডিং
ঠিকানাঃ নিচাবাজার, হাসপাতাল রোড, নাটোর সদর
ফোনঃ ০৭৭১-৬২০০১
৭। নাটোড় সুগার মিলস গেস্ট হাউস
ঠিকানাঃ নাটোর সুগার মিল এলাকা, নাটোর সদর
১। আপনি সিসিলি চাইনিজ রেস্টুরেন্টে খেতে পারেন
২। নাটোর স্টেডিয়াম ঘুরে দেখতে পারেন
৩। শিশু পার্কের বিপরীতে ডিসি পার্ক আছে, যেটি সময় কাটানোর বা আড্ডা দেয়ার একটি উপযুক্ত জায়গা।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!