বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশে সরকার আন্তরিক। এই শিল্পের উন্নয়নে ইতোমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা এবং কক্সবাজার সমূদ্রসৈকতে মেগা বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই এই কার্নিভালের আয়োজন করা হবে। কার্নিভালে নিজ খরচে এবার ২ লাখ পর্যটক অংশ নেয় থার্টি ফার্স্ট উদযাপনের জন্য। এবারের আয়োজন ভবিষ্যতের কার্নিভালে বিদেশিদের আকৃষ্ট করবে। নিরাপত্তার স্বার্থে এবারের আয়োজন ছোট করা হলেও আগামীর কার্নিভালগুলো আরও সমৃদ্ধ করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ কালের কন্ঠ
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ৪, ২০১৬