পর্যটন খাতে বিনিয়োগ করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, সরকার চলতি ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। আগামী তিন বছরে বিপুল পর্যটককে এ দেশে নিয়ে আসার লক্ষ্যে দেশকে প্রস্তুত করা হচ্ছে। খবর তথ্যবিবরণীর।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘পর্যটন বর্ষ ২০১৬: বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ প্রথম আলো
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ২৭, ২০১৬