ভিনদেশিরা বাংলাদেশে এলে কোনো নির্দিষ্ট উৎস থেকে এ দেশের বিভিন্ন অঞ্চলের দর্শনীয় স্থান বা সংস্কৃতি সম্পর্কে খুব একটা জানতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমীন ও তাঁর দল ভাবলেন, তুরাগ নদের পাশে একটা প্রকল্প বাস্তবায়ন করলে কেমন হয়? যেখানে একই ভবনের আটটি ঘরে ছবি, শিল্পকর্ম, খাবার বা সংস্কৃতির সঙ্গে জড়িত নানা কিছুর মাধ্যমে বাংলাদেশের আটটি বিভাগকে তুলে ধরা হবে।
এমন ‘আইডিয়া’ নিয়েই তাঁরা হাজির হয়েছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার আয়োজিত পর্যটন ব্যবসার পরিকল্পনার প্রতিযোগিতা ‘টিবিজ প্ল্যানার্স’-এ।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ প্রথম আলো
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ৩১, ২০১৬