১৯৭১ সালের ৫ই মে বর্বর পাকিস্তানী সেনারা নাটোর জেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের প্রায় একশ নিরীহ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিককে মিলের মধ্যে অবস্থিত পুকুরপাড়ের সিঁড়িতে মেশিনগানের ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করে। স্থানীয়রা এই পুকুরটিকে বর্তমানে “শহীদসাগর” নামে সম্বোধন করে।
১৯৭১ সালের ৩০শে মার্চ লালপুর উপজেলাধীন গোপালপুরের ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত ময়নাপুর গ্রামে খান সেনাদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয়। পরদিন মেজর রেজা খান পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে গুলি করে। পাকিস্তানী সেনাবাহিনী যাতে করে বিমানবন্দরে অবতরন করতে না পারে সেজন্যে স্থানীয় মুক্তিকামী জনতা রানওয়ের ক্ষতিসাধনের মাধ্যমে ঈশ্বরদী বিমানবন্দরকে অকার্যকর করে ফেলে। যদিও পারিপার্শ্বিক অবস্থা ছিল ভয়াবহ কিন্তু ১৯৭১ সালের ৫ই মে মিল চালু ছিল এবং আখ চাষিদের স্বার্থে মিলের প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়। এমন অবস্থায় কিছু রাজাকারের সহায়তায় একদল পাকিস্তানী সেনা মিলে প্রবেশ করে। সেনারা মিলের প্রশাসক লেঃ আজিম এবং অন্যান্য কর্মচারীদের ব্রাশ ফায়ারে নির্দয়ভাবে হত্যা করে এবং তাদের লাশ পুকুরে ফেলে দেয়। স্বাধীনতার পর এই পুকুরের নামকরন করা হয় “সাগরদীঘি” হিসেবে। ১৯৭৩ সালে লেঃ আনোয়ারুল আজিমের স্মরণে গোপালপুর রেলওয়ে স্টেশনের নাম দেওয়া হয় আজিমপুর স্টেশন হিসেবে।
শহীদ সাগর নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে নাটোর কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। লালপুর উপজেলায় যাওয়ার দিক নির্দেশনা পেতে ক্লিক করুন http://bit.ly/1gM01MI
৮৯৬.০৫ কিলোমিটার আয়তনের নাটোর জেলার উত্তরে নওগাঁ এবং বগুড়া জেলা, দক্ষিনে পাবনা ও কুষ্টিয়া জেলা, পূর্বে সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। ঢাকা থেকে নাটোর প্রায় ১৯৬.২ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথ ও রেলপথ দুভাবেই আপনি নাটোরে পৌছাতে পারেন।
১। শ্যামলী পরিবহন:
১২, দক্ষিন কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা
ফোনঃ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫
২। হানিফ এন্টারপ্রাইজ
ঢাকা কার্যালয়: পান্থপথ: ০১৭৩-৪০২৬৭০
আরামবাগ: ০১৭১৩-৪০২৬৭১, সায়েদাবাদ: ০১৭১৩-৪০২৬৭৩
৩। গ্রিনলাইন পরিবহন:
কল্যাণপুর শাখা: ৩/২, দক্ষিন কল্যাণপুর, ঢাকা
মোবাইল:০১৭৩০-০৬০০৮০
৪। মডার্ন এন্টারপ্রাইজ (এসি চেয়ার কোচ)
প্রধান কার্যালয়: লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা
ফোনঃ ৯১২৩৪৩, ৩২৭২৯৩
শাখা অফিস: গাবতলি বুকিং অফিস, আন্তঃনগর বাস টার্মিনাল,
(কাউন্টার নং ১৯), মিরপুর, ঢাকা, ফোনঃ ৮০৬০৯৯
নাটোরে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজের মধ্যে রয়েছেঃ
১। হোটেল ভিআইপি
ঠিকানা: বড় হরিষপুর, নাটোর
দিকনির্দেশিকা: এই হোটেলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের ১ কিলোমিটার পশ্চিমে এবং মাদ্রাসা মোড়ের পূর্বে অবস্থিত।
ফোনঃ ০৭৭১-৬৬০৯৭, +৮৮০১৭১৮৬৭৩৭৩৫
২। হোটেল মিল্লাত
ঠিকানা: মাদ্রাসা মোড়, নাটোর সদর, নাটোর
৩। হোটেল প্রিন্স
ঠিকানাঃ রেলওয়ে স্টেশন বাজার, নাটোর সদর, নাটোর
ফোনঃ ০৭৭১-৬১৩৫৬
মোবাইলঃ ০১৭৪৬০২৯৪২৯
৪। হোটেল রাজ
ঠিকানা: মাদ্রাসা মোড়, নাটোর সদর, নাটোর
ফোনঃ ০৭৭১-৬৬৬৬০
মোবাইলঃ ০১৭২৭৩৭১৫০০
৫। হোটেল রুখসানা
ঠিকানা: কানাইখালী, পুরান বাসস্ট্যান্ড, নাটোর সদর, নাটোর
ফোনঃ ০৭৭১-৬২৪৩১
মোবাইলঃ ০১৭৩৯৯৮৭০১৭
৬। নাটোর বোর্ডিং
ঠিকানা: নিচাবাজার, হাসপাতাল সড়ক, নাটোর সদর, নাটোর
ফোনঃ ০৭৭১-৬২০০১
৭। নাটোর সুগার মিলস গেস্টহাউজ
ঠিকানাঃ নাটোর সুগার মিলস এলাকা, নাটোর সদর, নাটোর
১। পুকুরটি দেখতে পারেন।
২। ছবি তুলতে পারেন।
আপনি কাছাকাছি খাবার রেস্টুরেন্ট অথবা ফাস্টফুডের দোকানের খোঁজ করতে পারেন। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!