ধানমণ্ডির সাত মসজিদ রোডে অবস্থিত একটি জাকজমকশালী স্থাপনার নাম চিশতিয়া প্যালেস। স্থানীয়দের কাছে এই স্থাপনাটি “জাহাজ বাড়ি” নামে বেশী পরিচিত। শের-ই-খাজা নামে একজন রহস্যময় ব্যাক্তি ১৯৯৩ সালে আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য এই ভবনটি নির্মাণ করেন। শের-ই-খাজার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এই ভবনটির সম্মুখভাগ জাহাজের মত হওয়ায় ভবনটিকে জাহাজবাড়ি বলা হয়ে থাকে। যদিও নির্মাণের সময় ভবনটির নকশা জাহাজের মত ছিল না। পরবর্তীতে ধানমণ্ডি লেকের উন্নয়ন চলাকালে হাঁটার পথ নির্মাণের প্রয়োজন দেখা দিলে এই ভবনটির সীমানা জাহাজের আকারে পুনঃ নির্ধারণ করা হয়।
ইন্টারনেট থেকে জানা যায় যে, জাহাজবাড়িতে শের-ই-খাজা প্রতিষ্ঠিত ডব্লিউইপিডিও নামক একটি এনজিও কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তবে, ২০১১ সালের পর এই এনজিওটির কর্মকাণ্ড আর পরিলক্ষিত হয়নি। ধারনা করা হয়ে থেকে যে ২০১১ সালে প্রতিষ্ঠাতা জনাব শের-ই-খাজার মৃত্যুর পর এনজিওটির কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।
ঢাকার যে কোন স্থান থেকে ধানমণ্ডির সাতমসজিদ রোডে গিয়ে জাহাজবাড়ি দেখে আসতে পারবেন।
বিভিন্ন কোণ থেকে জাহাজবাড়ির প্রচুর ছবি তুলতে পারেন।
ধানমন্ডিতে অনেক মানসম্মত খাবারের দোকান পাবেন।
আপনাকে ছিনতাইকারী ও পকেটমারের হাত থেকে সতর্ক থাকতে হবে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!