রসগোল্লা। সারাদেশে একই রকম। তবে ব্যতিক্রমধর্মী রসগোল্লা পাওয়া যায় উত্তরবঙ্গে। আকারে ছোট। স্বাদে অতুলনীয়, দামেও কম।
গুড়া জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে দাঁড়াইল বাজার। স্থানীয় গাবতলী ইউনিয়নের এ বাজারেই বিক্রি হয় ওই রসগোল্লা। দেখতে যেন অনেকটাই ‘মিনি রসগোল্লা।’ রসনাতৃপ্ত ছাড়াও স্থানীয়রা আত্মীয়’র বাড়িতে বেড়াতে যাওয়া, বিয়ে, আকিকা, উৎসব আয়োজন কিংবা ভুরিভোজে এ মিষ্টির চাহিদা রয়েছে। এমন অনেক ক্রেতাও আছেন যারা এ ছোট রসগোল্লার টানেই এ বাজারে আসেন, এমনটি জানান স্থানীয় চকধানাই গ্রামের এহসান।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজ২৪.কম
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ২৮, ২০১৬