Bangladesh Targets Nonresident Foreigners

Tourist_BG_643822243

বাংলাদেশি বংশদ্ভূত বিদেশিদের টার্গেট করে পর্যটন এগিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান। তিনি বলেন, টার্গেট করছি এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি)। তারা দেশে বেড়াতে আসেন, বিয়ে করেন। আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যান, কিন্তু বাংলাদেশে হলিডে করেন না। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে লা মেরিডিয়ানে বাংলাদেশ পর্যটন বোর্ড ও ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ‘ভ্রমণ’ আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

মন্ত্রী বলেন, টুরিজ্যম খাতে খুব কম টাকা বরাদ্দ দেওয়া হয়। তারপরও আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পর্যটনবান্ধব মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ট্যুরিস্টদের ঠকানোর একটা ব্যাপার থাকে। এটা বন্ধ করতে হবে। গার্মেন্টস খাতের পরেই ট্যুরিজমকে আমরা দেশের সবচেয়ে বড় আয়ের খাত হিসেবে গড়ে তুলতে পারি।

২০১০ থেকে ট্যুরিজম থ্রাস্ট সেক্টর হিসেবে বিবেচিত জানিয়ে তিনি বলেন, এখন ট্যুরিজম উন্নয়নে আমরা টার্গেট অরিয়েন্টেড হয়েছি। কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়ন শুরু হয়েছে। ট্যুরিজম আমদের টার্গেট অরিয়েন্টেড। সেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট এরিয়া করা হচ্ছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমেরও উন্নয়ন ঘটানো হচ্ছে।

এই খবর সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ২৬, ২০১৬

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন