সাতক্ষীরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্যুরিজম ইয়ার-২০১৬ সংক্রান্ত জেলা কমিটি ও স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
পর্যটনমন্ত্রী বলেন, খুব শিগগিরই সাতক্ষীরাসহ সারাদেশে পর্যটন বিকাশে ইকো ট্যুরিজম, কমিউনিটি বেজইড কালচারাল ট্যুরিজম, রিভার ও ওশান ট্যুরিজমের উপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রত্যেক জেলায় প্যাকেজ পর্যটন প্রোগ্রাম নেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজ ২৪
প্রকাশনার তারিখঃ নভেম্বর ১২, ২০১৫