পার্বত্য চট্টগ্রামের অপার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে সরকার বদ্ধপরিকর এবং এখানে পরিবেশ-প্রতিবেশকে অক্ষুণ্ণ রেখেই পর্যটনশিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রামের জন্য একটি পৃথক পর্যটন নীতিমালা তৈরির কাজ চলছে।
শনিবার রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের পর্যটন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এসব কথা বলেছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ এনটিভি অনলাইন
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ১৭, ২০১৬