ওআইসিভুক্ত দেশ সমূহের পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গত সোমবার থেকে বুধবার নাইজারের নিয়ামিতে অনুষ্ঠিত ওআইসি দেশসমূহের পর্যটন মন্ত্রীদের নবম সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মেনন বলেন, মুসলিম দেশসমূহের নাগরিকদের অভিন্ন ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও জীবনাচরণ পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ জাগোনিউজ২৪
প্রকাশনার তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৫