মাদারীপুর জেলা

তথ্য

Description

হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ঐতিহাসিক ফরায়েজি আন্দোলন (১৭৮১-১৮৪০) মাদারীপুর জেলাতেই সংঘটিত হয়েছিল। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে মাদারীপুরে মুক্তিবাহিনী এবং পাকিস্তানী সেনাবাহিনীর মধ্যে বেশকিছু সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এমনই এক যুদ্ধে মুক্তিযোদ্ধারা একজন মেজর ও একজন ক্যাপ্টেনসহ প্রায় ৪০জন পাকিস্তানী সেনাকে বন্দি করে। ১৮৫৪ সালে বাকেরগঞ্জ জেলার অধীনে মাদারীপুর সাব-ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। ১৮৭৩ সালে বাকেরগঞ্জ থেকে পৃথক করে মাদারীপুরকে ফরিদপুর জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সালে মাদারীপুর সাব-ডিভিশন কে জেলায় উন্নত করা হয়। ১৫শ শতকের সুফি সাধক বদরুদ্দিন শাহ মাদারের নামানুসারে এই জেলার নামকরন করা হয়। ১৫শ শতকে মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের জন্য বঙ্গে আগমন করা সুফি সাধকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মাদারীপুর জেলা আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত শাহ মাদারের দরগায় প্রতিবছর অসংখ্য মানুষ এসে থাকেন তাঁর কৃপা লাভের জন্য। হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ঐতিহাসিক ফরায়েজি আন্দোলন (১৭৮১-১৮৪০) এই জেলাতেই সংঘটিত হয়েছিল।

Where to stay

মাদারীপুরে থাকার জন্য হোটেল ব্যবস্থাপনা বেশ ভাল। এখানে আপনি বিভিন্ন মানের হোটেলে থাকতে পারবেন। এখানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজের মধ্যে উল্লেখযোগ্য হলঃ ১। জেলা পরিষদ ডাক বাংলো, ফোনঃ ০৬৬১-৬২০৬৩ ২। পলাশ হোটেল, ফোনঃ০১৭১৬১৪৬৫১৮ ৩। সৈকত হোটেল, ফোনঃ ০৬৬১-৬১৫০৫, ০১৯১৪৪৬৭২৫৮

How to go

ঢাকা থেকে মাদারীপুরের সড়কপথে দূরত্ব ১৯১ কিলোমিটার এবং এই জেলায় পৌছাতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগবে। মাদারীপুরের উদ্দেশ্যে দিনের ২৪ ঘণ্টাই বাস ছেড়ে যায়। মাদারীপুরে যেতে হলে আপনাকে প্রথমে মাওয়া ঘাটে পৌছাতে হবে। ঢাকা থেকে মাওয়া ঘাটে বিআরটিসি, প্রচেষ্টা, ইলিশ, গুনগুন, আজমেরি পরিবহন যাতায়াত করে। বিআরটিসি বাস টার্মিনাল গুলিস্তানে অবস্থিত এবং এই বাসে যেতে ভাড়া পরবে ৭০/- টাকা। উত্তরা এবং রামপুরা থেকে ছেড়ে যায় প্রচেষ্টা পরিবহন এবং এই বাসের ভাড়া ১০০/- টাকা। যাত্রাবাড়ী থেকে ৮০/- টাকা ভাড়ায় মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ইলিশ, গুনগুন, আজমেরি পরিবহন। মাওয়া ঘাট থেকে ফেরি, স্পীডবোট, ট্রলার অথবা লঞ্চে করে আপনাকে কাওড়াকান্দি অথবা মাঝিকান্দি ফেরি ঘাটে পৌছাতে হবে। এখান থেকে লোকাল বাস অথবা ট্যাক্সিতে করে মাদারীপুরে পৌছাতে পারবেন।

ঢাকা থেকে মাদারীপুরে সড়কপথে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। চন্দ্রা পরিবহন
ভোর ৬:৩০ মিনিটে প্রথম এবং রাত ৯টায় শেষ বাস ছেড়ে যায়।
ভাড়াঃ ১৮০/- টাকা।
ধরনঃ চেয়ার কোচ
কাউণ্টারের ঠিকানাঃ গাবতলি ঢাকা
ফোনঃ ০১৭১৮০৩৩৮৬৬, ০১৭৩৯১৪০৮১৯, ০১৬৭১৯৭৫৭৯৯

২। সোহেল পরিবহন
ভোর ৭:৩০ মিনিটে প্রথম এবং রাত ১০টায় শেষ বাস ছেড়ে যায়।
ভাড়াঃ ১৬০/- টাকা।
ধরনঃ চেয়ার কোচ
কাউণ্টারের ঠিকানাঃ গাবতলি ঢাকা
ফোনঃ ০১৭১২০৪০৭৭৭, ০২-৮০২৩৬৭১

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে এবং রাত ৮:১৫ মিনিটে মাদারীপুর ঘাটের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়।

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন