দেশের পর্যটনকে আরো বেশি পরিচিত করতে প্রশিক্ষিত গাইড গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ জন্য তিনি দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খান মেনন। ডিআইইউর ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ও মিডিয়া কমিউনিকেশনস ছায়াবীথির উদ্যোগে অজন্তা ফ্যাশন বিউটিফুল বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট ২০১৬-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এই খবর সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
সূত্রঃ কালের কন্ঠ
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ২৬, ২০১৬