সুনামগঞ্জের তাহিরপুরকে পর্যটন এলাকা ঘোষণার দাবীতে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে বৃহস্পতিবার বিকালে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাক্ষাৎ করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
এ সময় মন্ত্রী আগামী বছরের শুরুতে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, বারিকের টিলা ও যাদুকাটা নদী এলাকা পরিদর্শন করবেন বলে আশ্বস্থ করেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কামির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু এ সময় তাহিরপুর পর্যটন সম্ভাবনার নানা দিক মন্ত্রীকে অবহিত করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ উত্তরপূর্ব ২৪
প্রকাশনার তারিখঃ নভেম্বর২৭, ২০১৫