সাইকেলে চড়ে সেন্ট মার্টিনের পুরোটা ঘুরে দেখতে এই আয়োজন। পর্যটকদের জন্য এটি নতুন অভিজ্ঞতা। সাইকেলের তত্ত্বাবধানে থাকা মোহাম্মদ জমির ও মোহাম্মদ শাহীন বলেন তাদের কাছে রয়েছে ৪০টি সাইকেল। তাঁরা জানান, গত ১৬ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে চালু হয়েছে সাইকেল ভ্রমণের এই কার্যক্রম। জেটি ঘাটে মজুত থাকে অন্তত ৩০০ সাইকেল। ভাড়া প্রতি ঘণ্টায় ৪০ টাকা।
তাঁরা জানান, দল বেঁধে লোকজন বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে। পুরো দ্বীপ ঘুরতে সময় লাগে চার ঘণ্টা। এ হিসাবে চার ঘণ্টায় পুরো দ্বীপ ঘুরে আসতে খরচ যায় ১৬০ টাকা। প্রতিদিন চার থেকে পাঁচ শ জন পর্যটক সাইকেলে দ্বীপ ভ্রমণ করছেন। এর মধ্যে কেউ এক ঘণ্টা, কেউ দুই-তিন ঘণ্টাও সাইকেলে চড়েন।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ প্রথম আলো
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ১৭, ২০১৬