মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দৃষ্টি কাড়ে যে স্থাপনা সেটি বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে তৈরি করছিলেন। তবে মেলায় এই পাহাড়পুরের আদলে আরেক পাহাড়পুর নির্মাণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। যার ভেতরে আছে সারা বাংলাদেশ।
ভেতরে প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশ ব্রান্ডিং-এর ‘বিউটিফুল বাংলাদেশ’-এর প্রামাণ্যচিত্র। বিনামূল্যে দেওয়া হচ্ছে বাংলাদেশে পর্যটক আকর্ষণের শত শত তথ্য সম্বলিত স্টিকার, লিফলেটসহ নানা উপহার সামগ্রী।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজ২৪.কম
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ১৬, ২০১৬