পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সেজেছে উৎসবের সাজে। কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতে নতুন বছরে আয়োজন করা হয়েছে তিন দিনের সৈকত-উৎসব ‘বিচ কার্নিভ্যাল’।
বিচ কার্নিভ্যালের শেষ দিনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই সৈকতে শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনে প্রায় ১০ লক্ষের কাছাকাছি দর্শক যোগ দিয়েছেন এই উৎসবে। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ ব্রেকিংনিউজবিডি
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ২ , ২০১৫