সামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি গতরাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রূপসী বাংলা হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, রূপসী বাংলার রূপের কথা বিশ্বের প্রতিটি প্রান্তে নিরন্তর পৌঁছে দিতে হবে, যাতে পর্যটকরা বাংলাদেশের রূপের মোহে আকৃষ্ট হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ কালের কন্ঠ
প্রকাশনার তারিখঃ ডিসেম্বর ২, ২০১৫