বাংলাদেশের সিলেট অঞ্চল বিচিত্র রকমের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিশেষত পাহাড়-টিলা, বন-জলপ্রপাত, হাওর-বাঁওড় মিলিয়ে যে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সেখানে আছে, তা শুধু নান্দনিক বিচারেই নয়, অর্থনৈতিক বিবেচনায়ও মূল্যবান। কিন্তু দুঃখজনকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যথেষ্ট মাত্রায় কাজে লাগানো হয়নি।
এ রকম অনুভূতির প্রকাশ ঘটেছে গত বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ; সিলেটের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে। সুনির্দিষ্ট কিছু পরামর্শ তুলে ধরেছেন সেমিনারের মূল বক্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ প্রথম আলো
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ১৬, ২০১৬