নতুন রঙ পড়বে আহসান মঞ্জিলের দেয়ালে। ওয়েদার কোট পেইন্টে ফের ঝকঝকে হয়ে উঠবে গোটা ভবনের এধার-ওধার। ভেতরে-বাইরে রঙ পড়তে শুরু করেছে। বাইরের রঙ একই গোলাপী ধাচের। পর্যটন বছরে পর্যটকদের দৃষ্টি কাড়তে আহসান মঞ্জিল হচ্ছে আরো সুসজ্জিত, আরও বড়।
ঢাকার নবাবদের এই বাড়িতে অন্দরমহলের বন্ধ দরজা এবার খুলবে। সে অংশটিকেও তৈরি করে নেওয়া হচ্ছে জাদুঘরের গ্যালারি হিসেবে। সেখানে অন্দরমহলের নারীদের ব্যবহার্য্ আসবাব-তৈজষপত্র যা কিছু সংরক্ষিত হয়েছে সেগুলো স্থান পাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজ২৪ কম
প্রকাশনার তারিখঃ জানুয়ারি ১৮, ২০১৬