শীতের এই সময়টা পরিবার নিয়ে ঘুরে বেড়াতে চান অনেকে। বেড়াতে যাওয়ার উড়োজাহাজ সংস্থা, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক বা কোন পযর্টন প্রতিষ্ঠান কী ছাড় দিচ্ছে, তা জেনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি আগ্রহী পর্যটকরা তাই চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলার শেষদিন ছিল বেশ জমজমাট।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শেষ হয়েছে গতকাল শনিবার। আয়োজকেরা জানান, মেলায় প্রায় সাড়ে আট হাজার দর্শনার্থী এসেছেন। উড়োজাহাজের টিকিট ও ভ্রমণ প্যাকেজের জন্য প্রায় ৫০ লাখ টাকার বুকিং দিয়েছেন দর্শনার্থীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন
সূত্রঃ প্রথম আলো
প্রকাশনার তারিখঃ ডিসেম্বর ২০, ২০১৫