খাসপুরের মনিপুরি পাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এদেশে বসবাসকারি মনিপুরি সম্প্রদায়ের বেশীরভাগ মানুষের আবাস মৌলভীবাজার জেলার আদমপুর এবং মাধবপুরে। মনিপুরিদের তৈরি করা বিভিন্ন জিনিষের দেশে বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা আর এ কারনেই রাসমেলা অথবা মনিপুরী পল্লীতে না যেতে পারলেও এখানকার দোকানেই আপনি এসব মনিপুরি পণ্য পেয়ে যাবেন। মনিপুরি সম্প্রদায়ের নাচের রয়েছে আলাদা খ্যাতি। এ নাচের মাধ্যমে এই সম্প্রদায়ের ঐতিহ্য প্রতিফলিত হয়। কোন পর্যটক পৃথিবীর এ প্রান্তে আসলে তাঁকে অবশ্যই মনিপুরি নৃত্য দেখার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।
১৭৬৫ সালে ভাগ্যচন্দ্রের শাসনকালে মইরাংদেম গোবিন্দর নেতৃত্যে একদল মনিপুরি ভারতের মনিপুর থেকে পালিয়ে এসে শ্রীমঙ্গলের কাপুর নামক স্থানে স্থায়ী হয়। মনিপুরিদের রয়েছে ভিন্ন রকমের জীবনযাত্রা এবং সংস্কৃতি। এখানকার গ্রামে এসে আপনি মনিপুরি মহিলাদের হাতে বোনা শাড়ি, শাল, দুপাট্টা, বিছানার চাদর, তৈরি করা প্রত্যক্ষ করতে পারেন।
ইতিমধ্যেই জানানো হয়েছে ঢাকা থেকে কিভাবে শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গল থেকে কিভাবে মৌলভীবাজারে পৌছাবেন। শ্রীমঙ্গল থেকে ৫ কিলোমিটার দূরে কালীঘাট সড়কে ফুলছড়া চাবাগানে ঢোকার মুখেই ডানদিকে পরবে খাসপুর মনিপুরিপাড়া। এই স্থানটি খাসগাঁও নামেও পরিচিত। রিকশায় করে এখানে আসতে আপনাকে মাত্র ৫/- টাকা থেকে ৭/- টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে। মনিপুরিরা অতিথিপরায়ন হলেও আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আপনাকে তাদেরকে কিছুটা সময় দিতে হবে।
1. Shaymoli Paribahan:
Head Office, 25/B-1, Khilji Road, Mohammadpur, Shaymoli, Dhaka, Phone-9124139
Kalabagan Counter, Dhaka, Ph-9141047, 0171-1130862
Uttara Counter, Abdullahpur, Dhaka, Phone-0171-2839111
Kalyanpur Counter, Dhaka, Phone-9003331
2. Green Line
9/2, Outer Circular Road, Momen Bagh, Rajarbagh, Dhaka, Tel: 8331302-4, 8353004-5
3. Hanif Enterprise
22/3, Block-B, College Gate, Dhaka, Tel: +8802 9008480
Sreemangal Tea Resort:
Accommodation: Bungalows BDT 3,500-5,500, Suites BDT-3,500/-, Ip rooms BDT-2,500/-. Have to add 15% vat & 7% Service charge.
Address: Bangladesh Tea Board, Bhanugach Road, Srimangal, MauloviBazar.
Hotel Tea Town:
Accommodation: Deluxe non A/c BDT 1,000-1,250, Couple BDT 1,350/-, Suite BDT-1,550-1,850/-
Have to add 15% vat & 5% service charge
Address: Dhaka Sylhet Road, Sreemongal.
3. Grand Sultan Tea Resort & Golf
Arman Khan (Act GM), Sreemangal, +8801730793552-(59)
১। প্রতিবছর নভেম্বরে বাংলা অগ্রহায়ন মাসের শুরুতে এখানে রাসমেলার আয়োজন করা হয়। এ সময় বেড়াতে গেলে আপনি রাসমেলা উপভোগ করতে পারবেন।
২। মনিপুরি সম্প্রদায়ের সুখ্যাতি রয়েছে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য। প্রায় প্রতিটি মনিপুরি পরিবারেরই আছে নিজস্ব কাপড় বোনার যন্ত্র। নিজেদের কাপড় তৈরি করাটা মনিপুরি সংস্কৃতিরই একটি অংশ। এখানে মনিপুরিদের ঐতিহ্যবাহী পোশাক ‘খামি’ র পাশাপাশি তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস যেমনঃ শাড়ি, শাল, দুপাট্টা, বিছানার চাদর ইত্যাদি প্রদর্শন ও বিক্রি করা হয়, যেসব আপনি কিনতে পারেন।
আপনি এখানকার গ্রামে খাওয়ার জন্য ছোট খাবার দোকান পাবেন । তাছাড়া, শ্রীমঙ্গল শহরে খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
মাধবপুরে অবস্থিত মনিপুরি সাংস্কৃতিক একাডেমী থেকে এই সম্প্রদায় সম্পর্কে আপনি আরও তথ্য পেতে পারেন।
Questions, issues or concerns? I'd love to help you!