বাকলাই ঝর্ণা সম্ভবত দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা। বান্দরবানের পাহাড়ের গভীরে বাকলাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় ৩৮০ ফুট উঁচু। এই ঝর্ণাটি দেখতে চাইলে আপনাকে হাতে পাঁচ থেকে সাতদিন রাখতে হবে। তবে আপনি কতটা হাঁটতে পারেন তাঁর উপর নির্ভর করছে এখানে আসতে কতদিন লাগতে পারে। থানচি এবং রুমা থেকে আপনি এই ঝর্ণাটি দেখতে আসতে পারবেন।
দশ থেকে বারো বছর পূর্বে একদল সাহসী পর্যটক বান্দরবানের গভীরে ভ্রমণ করতে যায় এবং প্রায় একমাসের অধিক সময় বান্দরবানের পাহাড় খনন করে। এই ভ্রমনের সময় তারা বাকলাই ঝর্ণাটি উপর থেকে আবিষ্কার করে। যেহেতো তারা ঝর্ণাটি সামনে থেকে দেখেনি তাই এটির উচ্চতা সম্পর্কে তারা অবগত ছিল না।
পরবর্তীতে আরেক দল অভিযাত্রী ঝর্ণা কাছে একটি স্থানে যায় এবং ঝর্ণার পানি পরার শব্দ শুনতে পায়। ঝর্ণার পানি পরার প্রচণ্ড শব্দ শুনে তারা শব্দের উৎস আবিষ্কারের জন্য অগ্রসর হয় এবং বাকলাই ঝর্ণাটি আবিষ্কার করে। আর এভাবেই সবার সামনে চলে আসে বাকলাই ঝর্ণা। এমনকি আজও খুব কম পর্যটকই ঝর্ণাটি দেখতে যান।
বাকলাই ঝর্ণা থানচিতে অবস্থিত হওয়ায় আপনাকে প্রথমেই বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বান্দরবানে বাস চলাচল করে। আপনার সুবিধার্থে ঢাকা থেকে বান্দরবানে চলাচলকারী বাসের ভাড়া সম্পর্কে ধারনা প্রদান করা হল।
নন এসি বাসে ভ্রমন করলে ঢাকা থেকে বান্দরবানে যেতে খরচ হবে প্রায় ৫৫০/- টাকা। এসব বাস সাধারণত রাতের বেলা ছেড়ে যায় তবে অন্য সময়েও বাস ছাড়তে পারে। ঢাকা থেকে সড়কপথে বান্দরবানে যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগবে।
কিভাবে বান্দরবান থেকে থানচিতে যাবেনঃ বান্দরবান থেকে বাস অথবা চান্দের গাড়িতে করে প্রায় সাড়ে চার ঘণ্টায় প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌছাতে পারবেন। থানচি বাজার থেকে বাকলাই ঝর্ণায় যেতে কয়েক ঘণ্টা সময় লাগবে এবং এসময় আপনাকে বেশকিছু পাড়া অতিক্রম করতে হবে যেমনঃ টুটংপাড়া, বোর্ডিং হেডম্যানপাড়া, কাইতনপাড়া ইত্যাদি। ঝর্ণার উপরে উঠতে চাইলে প্রায় এক ঘণ্টা সময় লাগবে।
Dhaka and Bandarban are linked by road. There are direct bus services available from Dhaka to reach Bandarban.
Some of the bus services are listed below for your assistance:
1. S Alam services Ltd
Contact: 0341-62902
2. Shyamoli Paribahan
Contact: 0443-449934
3. Saudia Paribahan
Arambag, Contact: +88-02-7102465
Gabtoli, Contact: +88-02-8018445
There are no direct flight services available from Dhaka to Bandarban. However, you can travel to Chittagong by air and then take a bus or private car to reach Bandarban. Bangladesh Biman, United Airways, Regent Airways and Novo Air, all provide flight services to Chittagong.
1. Hillside Resort
Address: Chimbuk road, Bandarban
Contact: 01730 045083, 02-988 6983
2. Hotel Greenhill
Address: Main Road, Bandarban-4600
Contact: +88 01856699910, +88 01856699911
3. Hotel Purabi
Address: V.I.P. Road, Bandarban Sadar, Bandarban
Contact: 01823-346383, 0361-62531
4. Hotel Paharika
Address: Main Road, Bandarban
Contact: 62155
5. (Resident)
Address: It is located in the South-West of Thanchi Bazar in Thanchi Sadar Upazila
Contact: 01819537753, 01818100435
6. Upazila Rest House
Owner/Manager: Mr. Kalhacing Marma, Chairman, Upazila Parisad
Address: Thanchi Bazar (close to the mosque), Thanchi Sadar Upazila
আপনি যদি নিজের খাবার বহন করেন তাহলে সবচেয়ে ভালো হয়
Questions, issues or concerns? I'd love to help you!