রাজধানী ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কুমিল্লার ময়নামতি-লালমাই এর পাহাড়ি অঞ্চলের কোটবাড়ি নামক স্থানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বিএআরডি) অবস্থিত। আঁকাবাঁকা পাহাড়ি এলাকায় প্রায় ১৫৬ একর জমির উপর বিএআরডি ক্যাম্পাসটি অবস্থিত। ক্যাম্পাসের বেশীরভাগ অংশেই রয়েছে অর্কিড গাছ, সবজি বাগান, নার্সারি, পার্ক। এখানকার রাস্তাগুলোর পাশে রয়েছে ছায়াবৃক্ষ। এলাকার ভৌগলিক চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে এখানকার অফিস, বাংলো, ডরমিটরি ও কর্মকর্তা কর্মচারীদের বাসভবনগুলো নির্মাণ করা হয়েছে। পরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের ফলে সবুজে ঘেরা বিএআরডি ক্যাম্পাসটিতে সর্বদা একধরনের প্রশান্তি বিরাজ করে।
বিএআরডি তে যেতে হলে কুমিল্লা সেনানিবাসে নেমে যাওয়াই ভাল কারন সড়কপথে বাসগুলোর গন্তব্য হল কুমিল্লা শহর আর বিএআরডি সেনানিবাসের কাছেই অবস্থিত। সেনানিবাস থেকে সিএনজি অটোরিকশায় করে ৬০/- টাকা থেকে ৮০/- টাকা ভাড়ায় বিএআরডিতে যেতে পারবেন যদিও অটোরিকশা চালক আপনার কাছে এর চেয়ে বেশি ভাড়া চাইতে পারে। এছাড়া সেনানিবাস থেকে বিএআরডি তে হিউম্যান হলার অথবা মিনিবাসে করে ১০/- টাকা থেকে ১৫/- টাকা ভাড়ায় যেতে পারবেন। সেনানিবাস থেকে বিএআরডিতে পৌছাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে।
কুমিল্লার সাথে সারাদেশের রয়েছে চমৎকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সড়ক ও রেলপথে কুমিল্লায় যাওয়া যায়। কুমিল্লায় একটি বিমানবন্দর থাকলেও বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে না।
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। আপনি বাসে করে সড়কপথে কুমিল্লায় পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে কুমিল্লায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। উপকুল রয়্যাল
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৯৮১-০০২৯৩২, ০১৯৮১-০০২৯৪২
২। তিশা
সায়েদাবাদ বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৩১-২১৭৩২২
৩। বিআরটিসি
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৭০-৪৯৩৭৭৫
৪। প্রাইম সার্ভিস
হ্যাচেল রোড
যোগাযোগঃ ০২-৯৫৫৪৪৯৬
সকাল ৬:১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ১৫ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।
বাস ভাড়াঃ প্রায় ২২০/-টাকা
ঢাকা থেকে চট্রগ্রামগামী ট্রেনে করে কুমিল্লায় পৌছাতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন একাধিক ট্রেন কুমিল্লা হয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুমিল্লায় যাওয়ার জন্য ট্রেনের মধ্যে রয়েছেঃ
মহানগর প্রভাতি
ছাড়ার সময়: সকাল ৭:৪০ মিনিট
পৌঁছানোর সময়ঃ দুপুর ২৩০ মিনিট
ট্রেনে করে প্রায় আড়াই ঘণ্টায় কুমিল্লায় পৌঁছে যাবেন।
আপনার সুবিধার্থে কুমিল্লায় থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। আশিক রেসিডেনসিয়াল রেস্ট হাউজ
ঠিকানাঃ ১৮৬, নজরুল এভিনিউ কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৮১
২। হোটেল আবেদিন
ঠিকানাঃ স্টেশন রোড কুমিল্লা
যোগাযোগঃ ৭৬০১৪
৩।হোটেল নুরজাহান
ঠিকানাঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৩৭
৪। হোটেল সোনালি
ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর, কুমিল্লা
যোগাযোগঃ ৬৩১৮৮
বিএআরডি র অভ্যন্তরে সময় কাটানোর জন্য বেশ কিছু স্থান রয়েছে যেমনঃ ক্যাফেটারিয়া, টেনিস কোর্ট এবং অন্যান্য খেলার মাঠ। এছাড়া ‘নীলাচল’ এবং ‘বনশ্রী’ নামে বিএআরডির অভ্যন্তরে দুটি স্থান রয়েছে যেখানে আপনি সারাদিন প্রকৃতির কাছাকাছি কাটাতে পারেন। সেখানে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা।
বিএআরডি র ক্যাফেটারিয়াতে খাওয়ার সুব্যবস্থা আছে। এছাড়া কুমিল্লা শহরেও খাওয়া জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট আছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!