হার্ডিঞ্জ ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত। এটির নামকরন করা হয় লর্ড হার্ডিঞ্জের নামে। ১৯১০ থেকে ১৯১৬ সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের ভাইসরয় ছিলেন। দুই দশক পূর্বে প্রস্তাব করা হলেও এটির নির্মাণকাজ শুরু হয় ১৯১০ সালে আর শেষ হয় ১৯১২ সালে। ১৯১৫ সাল থেকে এই ব্রিজে ট্রেন চলাচল শুরু হয়। পদ্মা নদীর ওপর একটি রেল সেতু নির্মাণের প্রস্তাবনাও ছিল যা ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ১৮৮৯ সালে উপস্থাপন করেছিল। এই ব্রিজটি নির্মাণের উদ্দেশ্য ছিল বাংলার পূর্ব অংশের সাথে কলকাতার যোগাযোগ ব্যাবস্থা সহজ করা।
হার্ডিঞ্জ ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত। হার্ডিঞ্জ ব্রিজে সরাসরি যাওয়ার একমাত্র মাধ্যম হল ট্রেন।
পাবনায় ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা ও শহর থেকে যমুনা সেতুর মাধ্যমে সড়কপথে সরাসরি যাওয়া যায়। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা থেকে পাবনায় সরাসরি লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক পথে যাওয়া যায়। পূর্বে ঢাকা ও দেশের পূর্বাঞ্চলে যাতায়াত করতে পাবনার নগরবাড়ি ঘাট থেকে যমুনা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাটে পৌছাতে হত যাতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগতো। এছাড়া, পদ্মা নদীর নাজিরগঞ্জ ফেরী ঘাট পাবনাকে রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা ও বরিশাল বিভাগের সাথে সংযুক্ত করেছে।
ঢাকা থেকে যমুনা সেতু হয়ে পাবনা যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগবে। রাজশাহী বিভাগের সকল জেলা ও শহরের সাথে পাবনার রয়েছে সড়ক যোগাযোগ। বিভিন্ন বাস সার্ভিস যেমনঃ পাবনা এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, সরকার ট্রাভেল, রাজা বাদশা,বাদল, মহানগর, সরকার ট্রাভেল, ঈশ্বরদী এক্সপ্রেস, নাইট স্টার, কিংস, এশা, ক্যাপিটাল সার্ভিস পাবনা থেকে বিভিন্ন গন্তব্য যাতায়াত করে। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি রাজশাহী ও বগুড়ায় যাতায়াত করে।
পাবনা জেলায় আছে পদ্মা, অন্যান্য নদী এবং চলনবিল। তাই পণ্য পরিবহনে নদী এখনও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
পাবনার সবচেয়ে কাছের বিমানবন্দর ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। একসময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঈশ্বরদীতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে ঈশ্বরদীতে কোন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করেছে না।
পাবনায় কোন রেল নেটওয়ার্ক নেই তবে ঈশ্বরদী এবং চাটমোহর উপজেলায় রেল স্টেশন আছে।
১। হোটেল প্রবাসী ইন্টার ন্যাশনাল
ঠিকানা: রুপকথা রোড, পাবনা ৬৬০০, বাংলাদেশ।
ফোন: +৮৮ ০১৭৪৯১৪৮৬৮৫
২। হোটেল পার্ক
সুবিধাসমূহঃ এটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসিক হোটেল।
ঠিকানা: আব্দুল হামিদ রোড
ফোন: ০৭৩১-৬৪০৯৬
৩। হোটেল শিলটন
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১-৬২০০৬,০১৭১২-৪৩৩২৪৯
৪। ছায়ানীড় হোটেল
ঠিকানা: রুপকথা রোড, পাবনা
ফোন: ০৭৩১-৬৬১০০, ৬৫৩৯০
৫। প্রাইম গেস্ট হাউস
সুবিধাসমূহঃ গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৫৭০১, ০৭৩১-৬৬৯০১
৬। মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট
সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৫৭৮৭
৭। স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট
সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: রুপকথা রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৪০২৯,০৭৩১-৬৫৮৬১
1. নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
2. ব্রিজ দিয়ে যাবার সময় ছবি তুলতে পারেন।
মূল্যবান টিপস-ভিডিও লিঙ্কের জন্য ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!