পাবনা জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
প্রত্নতত্ত্ববিদ কানিংহামের ধারনামতে পাবনা নামটির উৎপত্তি হয়েছিল পুণ্ড্র অথবা পুণ্ড্রবর্ধন সভ্যতা থেকে যেটির রাজধানী ছিল বাংলাদেশের প্রাচীনতম শহর মহাস্থানগড়। ১৮৫৯-৬১ সালের মধ্যে নীল চাষিদের বিদ্রোহে এই জেলাও সম্পৃক্ত হয়েছিল যে বিদ্রোহ ১৮৭৩ সালে ইউসুফশাহী আমলে আরম্ভ হয় এবং ভূমিদাসীরা জমিদারদের অতিরিক্ত খাজনা দিতে অস্বীকৃতি জানায়। পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী জেলার দক্ষিন পূর্ব দিকে পাবনা জেলা অবস্থিত। এই জেলায় অনেক নদী আছে যদিও পদ্মা ও যমুনা নদীর শাখা প্রশাখার মিলনের মাধ্যমে এখানকার নদী ব্যাবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। পাবনার নামকরনের ব্যাপারে একটি কল্পকাহিনিও প্রচলিত আছে। একসময় এখানে পোবানা নামে একজন ডাকাত ছিল যে ভাল কাজ করে কিংবদন্তি বনে যান এবং মানুষ তাঁর সম্মানার্থে এই জায়গার নামকরন করে পাবনা।
Where to stay১। হোটেল প্রবাসী ইন্টার ন্যাশনাল ঠিকানা: রুপকথা রোড, পাবনা ৬৬০০, বাংলাদেশ। ফোন: +৮৮ ০১৭৪৯১৪৮৬৮৫ ২। হোটেল পার্ক সুবিধাসমূহঃ এটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসিক হোটেল। ঠিকানা: আব্দুল হামিদ রোড ফোন: ০৭৩১-৬৪০৯৬ ৩। হোটেল শিলটন ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা ফোন: ০৭৩১-৬২০০৬,০১৭১২-৪৩৩২৪৯ ৪। ছায়ানীড় হোটেল ঠিকানা: রুপকথা রোড, পাবনা ফোন: ০৭৩১-৬৬১০০, ৬৫৩৯০ ৫। প্রাইম গেস্ট হাউস সুবিধাসমূহঃ গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে। ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা ফোন: ০৭৩১ -৬৫৭০১, ০৭৩১-৬৬৯০১ ৬। মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে। ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা ফোন: ০৭৩১ -৬৫৭৮৭ ৭। স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে। ঠিকানা: রুপকথা রোড, পাবনা ফোন: ০৭৩১ -৬৪০২৯,০৭৩১-৬৫৮৬১
How to goপাবনায় ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা ও শহর থেকে যমুনা সেতুর মাধ্যমে সড়কপথে সরাসরি যাওয়া যায়। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা থেকে পাবনায় সরাসরি লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক পথে যাওয়া যায়। পূর্বে ঢাকা ও দেশের পূর্বাঞ্চলে যাতায়াত করতে পাবনার নগরবাড়ি ঘাট থেকে যমুনা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাটে পৌছাতে হত যাতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগতো। এছাড়া, পদ্মা নদীর নাজিরগঞ্জ ফেরী ঘাট পাবনাকে রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা ও বরিশাল বিভাগের সাথে সংযুক্ত করেছে।
ঢাকা থেকে যমুনা সেতু হয়ে পাবনা যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগবে। রাজশাহী বিভাগের সকল জেলা ও শহরের সাথে পাবনার রয়েছে সড়ক যোগাযোগ। বিভিন্ন বাস সার্ভিস যেমনঃ পাবনা এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, সরকার ট্রাভেল, রাজা বাদশা,বাদল, মহানগর, সরকার ট্রাভেল, ঈশ্বরদী এক্সপ্রেস, নাইট স্টার, কিংস, এশা, ক্যাপিটাল সার্ভিস পাবনা থেকে বিভিন্ন গন্তব্য যাতায়াত করে। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি রাজশাহী ও বগুড়ায় যাতায়াত করে।
পাবনা জেলায় আছে পদ্মা, অন্যান্য নদী এবং চলনবিল। তাই পণ্য পরিবহনে নদী এখনও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
পাবনার সবচেয়ে কাছের বিমানবন্দর ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। একসময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঈশ্বরদীতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে ঈশ্বরদীতে কোন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করেছে না।
পাবনায় কোন রেল নেটওয়ার্ক নেই তবে ঈশ্বরদী এবং চাটমোহর উপজেলায় রেল স্টেশন আছে।