নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে বাসে করে এখানে পৌছাতে আনুমানিক ৪০ মিনিট লাগবে। নওগাঁ সদর থেকে কুসুমবা মসজিদ ৩৩ কিলোমিটার দুরত্তে অবস্থিত। ধুসর পাথর ব্যাবহার করে প্রথম গিয়াস আহমেদ শাহর শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয় ১৫৫৮ সালে।
বলিহার রাজবাড়ি নওগাঁ সদর থেকে ৩০ কিলোমিটার দুরত্তে অবস্থিত। নওগাঁয় এটি সবচেয়ে প্রাচীন রাজবাড়ি। এখান থেকে ঢাকেশ্বরী মন্দির এবং ৯ চাকা বিশিষ্ট সারথি সুস্পষ্টভাবে দেখা যায়।
কুসুমবা মসজিদ এবং বলিহার রাজবাড়ি নওগাঁ জেলা সদরের কাছে অবস্থিত। ঢাকা থেকে নওগাঁ কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। নওগাঁ পৌঁছে আপনি বাস অথবা সিএনজি অটোরিকশা নিয়ে আপনার গন্তব্যে পৌছাতে পারেন।
ঢাকা থেকে নওগাঁর দূরত্ব প্রায় ২৮৩ কিলোমিটার। ঢাকা থেকে নওগাঁয় বেশ কিছু বাস চলাচল করে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
ঢাকা থেকে এস আর ট্র্যাভেলসের এসি ও নন এসি বাস নিয়মিত নওগাঁয় যাতায়াত করে।
ঢাকায় এস আর ট্র্যাভেলস এর কাউনটারগুলো হলঃ
১। কল্যাণপুর বাস স্ট্যান্ড (কাউনটার-১), ফোনঃ ০২-৮০১৩৭৯৩, ০২-৮০১৯৩১২, ০১৭১১-৩৯৪৮০১
২। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, ফোনঃ ০১৭১১-৯৪৪০২৩
৩।গাবতলি বাস টার্মিনাল, ফোনঃ ০২-৮০১১২২৬
৪।বিজয় নগর, কাকরাইল, ফোনঃ ০২-৯৩৫২১১৮
৫।মহাখালি বাস টার্মিনাল, ফোনঃ ০২-৮৮৩৪৮৩৩, ০১৫৫২-৩১৫৮৩১
৬। কল্যাণপুর বাস স্ট্যান্ড (কাউনটার-১), ফোনঃ ০২ ৮০৬০৮৭৬
নওগাঁয় থাকার জন্য বেশকিছু হোটেলের ঠিকানা নিম্নে দেওয়া হলঃ
১। হোটেল আগমনী, মুক্তির মোড়, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ সালাউদ্দিন পারভেজ, ফোনঃ ০৭৪১-৬৩৩৫১
২। হোটেল অবকাশ-শান্তাহার রোড, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ আব্দুল আজিজ চৌধুরী, ফোনঃ ০৭৪১-৬২৩৫৬
৩। আফসার গেস্ট হাউস-সদর হাসপাতাল রোড, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ খায়রুল আলম এডভোকেট, ফোনঃ ০৭৪১-৬৩১৫৩
1. রাজবাড়ি থেকে ঢাকেশ্বরী মন্দির এবং ৯ চাকা বিশিষ্ট সারথি দেখতে পারেন।
2. মসজিদে নামাজ পড়তে পারেন।
আপনি সাথে করে খাবার নিয়ে যেতে পারেন অথবা কাছাকাছি রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুডের দোকানের খোঁজ করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!