বরশিজোড়া ইকোপার্কটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। প্রকৃতিকে বাঁচানোর প্রচেষ্টা হিসেবে এই ইকো পার্কটি গড়ে তোলা হয়েছে। অন্যান্য ইকো পার্কের মত তেমন উন্নত না হলেও মৌলভীবাজার শহরে অবস্থানকালীন অবসর সময়ে এখানে কিছু সময়ের জন্য ঘুরতে আসতে পারেন।
ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে যেতে হলে আপনাকে বাসে চড়তে হবে। তবে ট্রেনে চড়ে যেতে চাইলে শ্রীমঙ্গলে নেমে যেতে হবে আপনাকে। শ্রীমঙ্গল থেকে লোকাল বাস অথবা সিএনজি অটোরিকশায় চড়ে আপনি মৌলভীবাজারে যেতে পারবেন। আকাশপথে যেতে চাইলে আপনাকে ঢাকা থেকে সিলেটে যেতে হবে এবং সেখান থেকে সরাসরি বাসযোগে আপনি মৌলভীবাজারে পৌছাতে পারবেন।
ঢাকা থেকে মৌলভীবাজারে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। হানিফ পরিবহন
আরামবাগ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭৩
২। শ্যামলী পরিবহন
আরামবাগ কাউণ্টারের ফোন নং: ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১
৩। মামুন এণ্টারপ্রাইজ
সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছেড়ে যায়;
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮৪৩৮৭৩২
জনপদ মোড়ের কাউণ্টারের ফোন নং: ০১৯১৭৭৭০৬১
ফকিরাপুল কাউণ্টারের ফোন নং: ০১৯১২৮৭৪৬৭
এছাড়াও প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকার মালিবাগ রেলগেট, রাজারবাগ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার এক্সপ্রেস ও সোহাগ পরিবহন মৌলভীবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়। এসব বাসের এসি কোচের টিকেটের দাম ৭৫০/- টাকা থেকে ৯০০/- টাকার মধ্যে এবং নন এসি কোচের টিকেটের দাম প্রায় ৪৫০/- টাকা।
ঢাকা থেকে সিলেটে চারটি ট্রেন যাতায়াত করে। মৌলভীবাজার যাওয়ার জন্য আপনি এসব ট্রেনে শ্রীমঙ্গল পর্যন্ত যেতে পারেন। প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে সন্ধ্যায় যথাক্রমে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, কালিনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দ্যেশে ছেড়ে যায়। ট্রেনযোগে সিলেট পৌছাতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। শ্রীমঙ্গলে যেতে শোভন চেয়ারের ভাড়া পরবে প্রায় ২২৫/- টাকা এবং প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া পরবে ৫১২/- টাকা পর্যন্ত।
মৌলভীবাজার শহরে থাকার জন্য রিসোর্টের পাশাপাশি বেশকিছু মানসম্মত হোটেলও রয়েছে। এছাড়া শহর থেকে কাছে শ্রীমঙ্গল উপজেলাতেও কয়েকটি পাঁচতারকা মানের রিসোর্ট রয়েছে। মৌলভীবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছেঃ
১। হোটেল সোনারগাঁ, ফোনঃ ০৮৬১-৬৪৬০৭
২। পর্যটন রেস্ট হাউজ, ফোনঃ ০৮৬১-৫২৩৫০
৩। শেরাটন প্লাজা, ফোনঃ ০৮৬১-৫২০২০
৪। হোটেল হেলাল, সাইফুর রহমান সড়ক, মৌলভীবাজার
ইকো পার্কের অভ্যন্তরে একটি লেক রয়েছে যেখানে আপনি চমৎকার সময় কাটাতে পারেন। এখানে হরেক প্রজাতির পাখির দেখা পাবেন আপনি। এছাড়া পার্কের মধ্যে হাঁটাচলা করেও প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এবং ছবি তুলতে পারেন।
এই ইকো পার্কের অভ্যন্তরে কোন খাওয়ার ব্যবস্থা নেই। খাওয়ার জন্য আপনাকে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল শহরে যেতে হবে। এখানে সুলভ মুল্যে আপনার ক্ষুধা নিবারন হলেও খাবারের মান নিয়ে বেশি আশা না করাই শ্রেয়।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!