শিববাড়ি মন্দিরও ঠাকুরবাড়ি

ধরন: প্রাসাদ
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

প্রায় শতবর্ষ পুরাতন শিববাড়ি মন্দির বরিশালের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ১৪ তারিখ এই মন্দিরে তিনদিন ব্যাপি পূজা ও মেলার বিশাল আয়োজন করা হয়। এই উৎসবের প্রথমদিন হিন্দুধর্ম অনুযায়ী গনপ্রার্থনার আয়োজন করা হয় এবং পরের দুইদিন ধর্মীয় প্রথা অনুযায়ী বিভিন্ন উৎসব চলতে থাকে। হিন্দুধর্মের উৎসব হলেও মুসলিমরাও এই অংশ নিয়ে থাকেন।


কিভাবে যাবেন

ঝালকাঠি সদর উপজেলায় যেতে হলে আপনাকে প্রথমে ঝালকাঠি জেলায় পৌছাতে হবে। ঢাকা থেকে ঝালকাঠি আপনি বিভিন্নভাবে যেতে পারেন যা আপনার সুবিধার্থে নিম্নে জানানো হলঃ

কিভাবে পৌঁছাবেন: ঝালকাঠি জেলা

বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা হল ঝালকাঠি। ঝালকাঠির উত্তরে বরিশাল জেলা, দক্ষিনে বরগুনা জেলা, পূর্বে বরিশাল ও পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর জেলা অবস্থিত।

ঢাকা ও ঝালকাঠির মধ্য চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ

১। সুগন্ধা পরিবহন-ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৭:৪৫ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ৯:৪৫ মিনিট এবং সকাল ১০:৩০ মিনিট। ফোনঃ-০১৭৩৯০২৫৮১৫ (ঝালকাঠি)

২। দ্রুতি পরিবহন- ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৮টা, সকাল ৮:৩০ মিনিট, দুপুর ৩টা, রাত ৯টা, এবং রাত ১০টা,
ফোনঃ ০১৭১২৬১৭৪৩৫, ০১৬৭৪০০৫৭৯৯ (ঝালকাঠি)
৩। হানিফ পরিবহন – ঝালকাঠি থেকে ছাড়ার সময়: – সকাল ৭:৩০ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ১০টা, সকাল ১১:৪৫ মিনিট, এবং রাত ১০টা, ফোনঃ -০১৭১২১৫৪১১৫, ০১৭১৬৪২২৫৫০ (ঝালকাঠি), ০১৭১৩০১৪৯৫৭২, ০২-৮০৫৬৩৬৬ (ঢাকা)

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে আছেঃ

১। এমভি টিপু- ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১৩০/- টাকা, সিঙ্গেল কেবিন ৮০০/- টাকা, ডবল কেবিন ১৫০০/- টাকা। ফোনঃ ০১৭২১৯৭৮৬৫২

২। সুন্দরবন- এমভি টিপু এবং এই লঞ্চটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। এই লঞ্চটি মাসের জোড় তারিখে ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং মাসের বেজোড় তারিখে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ ০১৭১২৮১১০৯২

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী স্টিমারগুলোর মধ্যে আছেঃ

১। টি এস মাসুদঃ ঢাকার সদরঘাট থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ছেড়ে যায় বিকাল ৪টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১০০/- টাকা, সিঙ্গেল কেবিন (প্রথম শ্রেণী)-৬৫৫/- টাকা, ডবল কেবিন (প্রথম শ্রেণী)-১৩১০/- টাকা, সিঙ্গেল কেবিন (দ্বিতীয় শ্রেণী)- ৩৯৫/- টাকা, ডবল কেবিন (দ্বিতীয় শ্রেণী)-৭৯০/- টাকা।

২। টি এস অস্ত্রিচঃ টিএস মাসুদ এবং এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। শুধুমাত্র টিএস অস্ত্রিচ প্রতি বুধবার এবং শনিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যায়।

৩। টি এস লেপচা – এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী টিএস মাসুদ এবং টিএস অস্ত্রিচের মতই। শুধুমাত্র টিএস লেপচা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি রবিবার এবং বুধবার ঢাকা থেকে ছেড়ে যায়।

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কোথায় থাকবেন

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
1. ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
2. হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
3. আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কি করবেন

১। ১৪ই ফাল্গুনে গেলে আপনি মেলায় যেতে পারেন এবং কেনাকাটা করতে পারেন বিশেষ করে সেখানকার মিষ্টি।
২। আপনি ওখানকার সংস্কৃতি এবং রীতির সাথে পরিচিত হতে পারেন।
৩। আপনি এই ঐতিহাসিক মন্দিরটির ছবি তুলতে পারেন।

খাবার সুবিধা

মহাসড়কের পাশে অথবা স্থানীয় বাজারে কিছু খাবারের হোটেল রয়েছে। যেখানে আপনি বিভিন্ন ধরনের দেশীয় খাবার পাবেন।

ভ্রমণ টিপস

শিব মন্দির দেখতে গেলে ১৪ই ফাল্গুন থেকে মেলা চলাকালীন সময়ে যাওয়াই ভাল। বছরের এই সময়ে বেড়াতে গেলে আপনি মেলাও যেমন দেখতে পারবেন আবার পাশাপাশি সেখানকার রীতি, প্রথার সাথেও পরিচিত হতে পারবেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন