কীর্তিপাশা প্রাসাদ

ধরন: প্রাসাদ
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

কীর্তিপাশা প্রাসাদটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত। কীর্তিপাশা প্রাসাদ নির্মাণ করেন রামজীবন সেন এবং রাজা কীর্তি নারায়নের নামে প্রাসাদটির নামকরন করেন। রোহিণী রায় এবং তপন রায় এই পরিবারটির ‘রত্ন’ বলে পরিচিত। রোহিনিগঞ্জ প্রতিষ্ঠা করেন রোহিণী রায় যেখানে ঝালকাঠি জেলা হাসপাতালের চেয়েও একটি পুরানো হাসপাতাল রয়েছে। এছাড়া এখানে শিবের মূর্তিসহ একটি পারিবারিক শিবমন্দির আছে।


কিভাবে যাবেন

ঝালকাঠি শহর থেকে আপনি সড়কপথে রাজাপুরে পৌছাতে পারবেন। রাজাপুর থেকে বাস অথবা টেম্পোতে কীর্তিপাশা প্রাসাদে পৌঁছে যাবেন। এছাড়া, সড়কপথে ঢাকা থেকে বরিশাল অথবা পিরোজপুরে পৌঁছে আপনি রাজাপুরে আসতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: ঝালকাঠি জেলা

বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা হল ঝালকাঠি। ঝালকাঠির উত্তরে বরিশাল জেলা, দক্ষিনে বরগুনা জেলা, পূর্বে বরিশাল ও পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর জেলা অবস্থিত।

ঢাকা ও ঝালকাঠির মধ্য চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ

১। সুগন্ধা পরিবহন-ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৭:৪৫ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ৯:৪৫ মিনিট এবং সকাল ১০:৩০ মিনিট। ফোনঃ-০১৭৩৯০২৫৮১৫ (ঝালকাঠি)

২। দ্রুতি পরিবহন- ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৮টা, সকাল ৮:৩০ মিনিট, দুপুর ৩টা, রাত ৯টা, এবং রাত ১০টা,
ফোনঃ ০১৭১২৬১৭৪৩৫, ০১৬৭৪০০৫৭৯৯ (ঝালকাঠি)
৩। হানিফ পরিবহন – ঝালকাঠি থেকে ছাড়ার সময়: – সকাল ৭:৩০ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ১০টা, সকাল ১১:৪৫ মিনিট, এবং রাত ১০টা, ফোনঃ -০১৭১২১৫৪১১৫, ০১৭১৬৪২২৫৫০ (ঝালকাঠি), ০১৭১৩০১৪৯৫৭২, ০২-৮০৫৬৩৬৬ (ঢাকা)

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে আছেঃ

১। এমভি টিপু- ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১৩০/- টাকা, সিঙ্গেল কেবিন ৮০০/- টাকা, ডবল কেবিন ১৫০০/- টাকা। ফোনঃ ০১৭২১৯৭৮৬৫২

২। সুন্দরবন- এমভি টিপু এবং এই লঞ্চটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। এই লঞ্চটি মাসের জোড় তারিখে ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং মাসের বেজোড় তারিখে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ ০১৭১২৮১১০৯২

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী স্টিমারগুলোর মধ্যে আছেঃ

১। টি এস মাসুদঃ ঢাকার সদরঘাট থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ছেড়ে যায় বিকাল ৪টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১০০/- টাকা, সিঙ্গেল কেবিন (প্রথম শ্রেণী)-৬৫৫/- টাকা, ডবল কেবিন (প্রথম শ্রেণী)-১৩১০/- টাকা, সিঙ্গেল কেবিন (দ্বিতীয় শ্রেণী)- ৩৯৫/- টাকা, ডবল কেবিন (দ্বিতীয় শ্রেণী)-৭৯০/- টাকা।

২। টি এস অস্ত্রিচঃ টিএস মাসুদ এবং এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। শুধুমাত্র টিএস অস্ত্রিচ প্রতি বুধবার এবং শনিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যায়।

৩। টি এস লেপচা – এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী টিএস মাসুদ এবং টিএস অস্ত্রিচের মতই। শুধুমাত্র টিএস লেপচা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি রবিবার এবং বুধবার ঢাকা থেকে ছেড়ে যায়।

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কোথায় থাকবেন

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
1. ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
2. হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
3. আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কি করবেন

• এখানে অবস্থিত বিভিন্ন রাইড উপভোগ করতে পারেন।
• এখানকার গাছপালা, মাঠ, ঘাস আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই।
• ছবি তুলতে পারেন।

খাবার সুবিধা

মহাসড়কের পাশে এবং স্থানীয় বাজারে আপনি কিছু রেস্টুরেন্ট এবং খাওয়ার হোটেল পাবেন যেখানে দেশী খাবার পাওয়া যায়। তবে, এসব হোটেল ও রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে আপনার উচ্চাশা না করাই ভাল।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

  • Kirtipasha Jomidar Bari (কীর্ত্তিপাশা জমিদার বাড়ী) is located at the village Kirtipasha (কীর্ত্তিপাশা) of Jhalokathi district (ঝালকাঠি জেলা). This is probably a century old house. Right now it is abandoned and in a dilapidated condition. For most of the cases only the walls are standing, and the floors or ceilings are disappeared.

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন