Baraigram Upazila
আকর্ষণ সমূহ
তথ্য
প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যের ধারাবাহিকতায় অন্যান্য উপজেলা হতে বড়াইগ্রাম উপজেলাকে সহজেই পৃথক করা যায়। এক সময়ের বড়াইগ্রাম উপজেলা হেড কোয়ার্টার বনজঙ্গলে ভরা ছিল। বনপাড়া-পাবনা মহাসড়ক এ্বং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হওয়ার পর যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে বড়াইগ্রাম উপজেলার গুরুত্ব অন্যান্য উপজেলার চেয়ে বৃদ্ধি পায়। বড়াইগ্রাম উপজেলার শতকরা ৮০ ভাগ লোক কৃষিজীবি। খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। শীতে এখানে প্রচুর খেজুরের গুড় উৎপাদিত হয়। যা স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করা হয। এলাকার উঁচু জমিতে সারা বছর বিভিন্ন প্রকার শাক সবজি জন্মে। বর্ষায় বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত বৃষ্টির পানিতে প্লাবিত হয়। এতে নানা রকম দেশী মাছের সমারোহ দেখা যায়। অনেক পূর্ব হতেই বড়াইগ্রামের সাথে রাজধানী ঢাকাসহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন এসেছে। ফলে কৃষিজাত পণ্য, মাছ,ফল ও শাক সবজী দেশের অন্যত্র প্রেরণ সহজ হয়েছে। এ উপজেলায় মোট ২৬২০৯ হেকটর আবাদী জমি রয়েছে। এখানকার মাটি বেশ উর্বর। প্রায় ১০০% জমি সেচ সুবিধার আওতায় রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সারা বছর ধরে ফসল উৎপাদন করতে উপজেলার কৃষকরা খুবই দক্ষ। উপজেলার অধিকাংশ এলাকা উঁচু থেকে মাঝারী উঁচু হওয়ায় স্বাভাবিক বন্যায় ফসল হানির ঝুঁকি কম। ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহের কমতি নেই। বিভিন্ন ধরণের শাক-সবজী যেমন- পুঁইশাক, লালশাক, ঢেঁড়শ, শিম, মুলা, গাজর, করলা, চিচিংগা, বেগুন, চালকুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি। বিভিন্ন ধরণের ফল যেমন আম, লিচু, কলা, কুল ইত্যাদি। এছাড়াও ধান, গম, পাট, মুগ, মশুর, সরিষা, খেসারী, ভুট্টা, রসুন ও আখ উৎপাদিত হয়। আর্থ-সামাজিক দিক থেকে এ উপজেলার প্রায় ৭০% কৃষক স্বচ্ছল। কৃষি উপকরণ সহজলভ্য করা গেলে উপজেলার মোট উৎপাদন অনেক বৃদ্ধি করা সম্ভব।
Where to stay১। হোটেল ভি আইপি, চাঁপাই হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট। স্থানের নাম: বনপাড়া বাইপাস, রাজাকারমোড়, বড়াইগ্রাম, নাটোর। ঠিকানা : বনপাড়া বাইপাস, রাজাকারমোড়, বড়াইগ্রাম, নাটোর। বনপাড়ার অভ্যন্তরে অত্যন্ত মনোরোম পরিবেশে হোটেল ভিআইপি, এবং বড়াইগ্রামের রাজাকার মোড়ে হোটেল চাঁপাই অবস্থিত। তাঁদের সেবার মান এবং ধরণ অনন্য। যোগাযোগ: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ্বে উল্লেখীত হোটেল দুইটি অবস্থিত। ২। আব্দুল্লাহ বোর্ডিং (আবাসিক হোটেল) পরিচালনাকারী/মালিকের নাম : মো: নাজিম উদ্দিন ঠিকানা : আহমেদপুর,বড়াইগ্রাম,নাটোর। মোবাইল নং: ০১৭১২৭৯০৯৩৩
How to goসড়ক পথে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সকল অঞ্চলের সাথেই এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা আছে। এই পথে ঢাকা থেকে বড়াইগ্রাম উপজেলায় পৌছানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ-বনপাড়া। বিভাগীয় শহর রাজশাহী হতে বড়াইগ্রাম এর দূরত্ব ৬৮ কি. মি.। তাছাড়া বগুড়া হতে বড়াইগ্রাম এর দূরত্ব ৮২ কি.মি. এবং পাবনা হতে বড়াইগ্রাম এর দূরত্ব ৪৫ কি.মি।
রেল পথে ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে সরাসরি নাটোরে আসা যায়। তাছাড়া নাটোর হতে রাজশাহী; জয়পুরহাট হয়ে দিনাজপুর এবং কুষ্টিয়া হতে খুলনা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ রয়েছে।