Faridpur District

তথ্য

Description

পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় এই জেলার মাটি বেশ উর্বর। ফরিদপুরের ছোট নদীরগুলোর মধ্যে রয়েছেঃ পুরাতন কুমার নদী, আড়িয়াল খাঁ নদী, গড়াই নদী, চন্দনা নদী, ভুবেনেশ্বর নদী এবং মধুমতি নদী। এই জেলার বিলগুলোর মধ্যে রয়েছেঃ ঢোল সমুদ্র, বিল রামকেলি, শকুনের বিল এবং ঘোড়াদের বিল। ১৬শ শতাব্দীতে বাংলায় মুঘল শাসনের পূর্ব পর্যন্ত এই অঞ্চল শাসন করেছিল স্থানীয় হিন্দু রাজা এবং মুসলিম সুলতানেরা। মুঘল শাসনামলে উত্তর ভারত থেকে এখানে বেশকিছু ব্যবসায়ি স্থায়ী হন। ১৫৮২ সালে সম্রাট আকবরের শাসনামলে ৩৩টি সরকার অথবা অর্থনৈতিক সাব-ডিভিশন নিয়ে বঙ্গপ্রদেশ গঠিত হয় যেখানে মুহাম্মাদ আবুদের সরকারের অধীনে ছিল ফরিদপুর। সম্রাট শাহজাহানের সময়ে এসব ডিভিশন খাজনা আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ১৭২১ সালে সরকারের পরিবর্তে ১৩ টি বড় বিভাগ (চাকলা) নিয়ে বঙ্গপ্রদেশ পুনর্গঠন করা হয়।

Where to stay

ফরিদপুরে থাকার জন্য হোটেল ও গেস্ট হাউজগুলোর মধ্যে রয়েছেঃ ১। হোটেল র‍্যাফেলস ইন বেসরকারি এই হোটেলে ৩২টি কক্ষ রয়েছে গোয়ালচামট, ফরিদপুর ফোনঃ ০৬৩১-৬১১০৬ ২। হোটেল লাক্সারি (আবাসিক) বেসরকারি এই হোটেলে ৬৫টি কক্ষ রয়েছে গোয়ালচামট, ফরিদপুর ফোনঃ ০৬৩১-৬২৬২৩ ৩। হোটেল পদ্মা (আবাসিক) বেসরকারি এই হোটেলে ৪৫টি কক্ষ রয়েছে মুজিব সড়ক, ফরিদপুর ফোনঃ ০৬৩১-৬২৬৮৫ ৪। হোটেল পার্ক প্যালেস (আবাসিক) বেসরকারি এই হোটেলে ৩৮টি কক্ষ রয়েছে ফোনঃ ০১৫৫৬৩২৭০৬৭ ৫। হোটেল শ্যামলী (আবাসিক) বেসরকারি এই হোটেলে ১৩টি কক্ষ রয়েছে মুজিব সড়ক, ফরিদপুর ফোনঃ ০৬৩১-৬৪৫৩৮ ৬। হোটেল জোনাকি (আবাসিক) বেসরকারি এই হোটেলে ৪৪টি কক্ষ রয়েছে গোয়ালচামট, ফরিদপুর ফোনঃ ০৬৩১-৬৪১৬৮ ৭। আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট গেস্ট হাউজ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট ভাঙ্গা, ফরিদপুর সরকারি এই গেস্ট হাউজে নন এসি কক্ষের ভাড়া ১০০/- টাকা ফোনঃ ০৬৩২৩৫৬৩২৯

How to go

বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের অধীনে অবস্থিত একটি জেলার নাম ফরিদপুর। ২০৭২.৭২ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার উত্তর ও পূর্বে পদ্মা নদী এবং নদীর ওপারে মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত। এছাড়া, ফরিদপুর জেলার পূর্বে মাদারীপুর জেলা, দক্ষিনে গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজবাড়ি, নড়াইল এবং মাগুরা জেলা অবস্থিত। ঢাকা থেকে টঙ্গী এবং বাইপাইল হয়ে নদী অতিক্রম করে সড়কপথে ফরিদপুরে পৌছাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। সড়কপথে ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব ১৩৮ কিলোমিটার।

ঢাকা থেকে ফরিদপুরে এবং ফরিদপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাবিল পরিবহন
ঠিকানাঃ ১৫/১, পুরাতন গাবতলি, মিরপুর, ঢাকা-১২১৮
ফোনঃ ০২-৯০০৭০৩৬, ০২-৯০১১১৪৩

২। গোল্ডলাইন এবং আজমিরি এন্টারপ্রাইজ (শীতাতপ নিয়ন্ত্রিত; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৬৯৮৮
মোবাইলঃ ০১৭৫৫৫২২২০০, ০১৭৩৩২০৮৮৭

৩। জাকের এন্টারপ্রাইজ (নন এসি বাস সার্ভিস; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০১৭১২৪২৪১৩৪

৪। সাউদিয়া পরিবহন( ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৩৬৪৪
মোবাইলঃ ০১৯১৬১৩৬৫৩১, ০১৭১৭৬০৫৫৭৬

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন