Jessore District
আকর্ষণ সমূহ
তথ্য
৬৬৭৪ বর্গকিলোমিটার আয়তনের যশোর জেলায় রয়েছে ৮টি উপজেলা। বাংলাদেশের দক্ষিনভাগে প্রতিষ্ঠিত প্রথম জেলা এটি। ১৬৭৪ সাল থেকে যশোরকে একটি স্বাধীন অঞ্চল হিসেবে বিবেচনা করা হত। পরবর্তীতে ১৮৮১ সালে যশোর থেকে পৃথক করে খুলনাকে জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানের যশোরে জেলা দ্বিতীয় শতাব্দীতে প্রতিষ্ঠিত মৌরিবুন্দ বদ্বীপের দক্ষিনভাগে অবস্থিত। আঁকাবাঁকা গলি, পথের ধারের দোকান এবং চায়ের দোকানের ব্যাপক উপস্থিতির কারনে যশোরে আপনি পাবেন প্রানবন্ত পরিবেশ। প্রানশক্তিতে ভরপুর এই জেলাটি ঘুরে বেড়ানোর জন্য আদর্শ স্থান। যশোর জেলা বাংলাদেশের অন্যান্য পর্যটন স্পটের মত নয় বলেই এখানে আপনি উজ্জীবিত এবং প্রানবন্ত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাবেন। আমাদের দেশের প্রকৃত এবং সদাব্যস্ত জীবনযাত্রার প্রকৃত উদাহরন এই জেলাতেই দেখতে পাবেন। প্রানবন্ত পরিবেশ ছাড়াও যশোরে রয়েছে আরো কিছু আকর্ষণ। যশোরে রয়েছে ঐপনিবেশিক আমলের কিছু স্থাপনা যেগুলোর মধ্যে বিশাল কোর্ট হাউজ ভবনটি উল্লেখযোগ্য। এছাড়া এই জেলায় রয়েছ একাধিক পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র যেমনঃ জেস গার্ডেন, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, মনোহরপুর বোট ক্লাব ইত্যাদি।
Where to stayযশোরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল পাবেন। এসব রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে প্রদান করা হলঃ • বাঁচতে শেখা (এনজিও এবং গেস্টহাউজ), ফোনঃ +৮৮০৪২১৬৮৮৫ • হোটেল হাসান ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮০৪২১৬৭৪৭৮ • হোটেল ম্যাগপাই, ফোনঃ +৮৮০৪২১৬৮৭২২ • হোটেল মিড টাউন, ফোনঃ +৮৮০১৭১১৯৪০১৬০ • গ্র্যান্ড হোটেল, ফোনঃ +৮৮০৪২১৭৩০৩৮ • হোটেল আর এস, ফোনঃ +৮৮-৪২১৬১৮৮১
How to goঢাকার গাবতলি থেকে যশোরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আপনার সুবিধার্থে এসব বাস সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৬০৪০, ৮০১১৭৫৯
ভাড়াঃ প্রায় ২৮০/- টাকা
২। সোহাগ পরিবহন
গাবতলি বুকিং বুথ, ফোনঃ ৮০১১৯৯৮, ৮০১২১৪৮
ভাড়াঃ প্রায় ২৮০/- টাকা
৩। ঈগল পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮, ৮০১৭৩২০
ঢাকা থেকে আকাশপথে যশোরে যাওয়া যায়। ঢাকা ও যশোরের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ
• ইউনাইটেড এয়ারওয়েজ
৩৯২৫/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ
• রিজেণ্ট এয়ারওয়েজ
৩৮০০/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ
• নভো এয়ার লিমিটেড
৫৪০০/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ হলেও এখানে ডিসকাউণ্টে ৪৮০০/-টাকা এবং ৪৩০০/- টাকায় টিকেট পাবেন। এছাড়া, ৪০০০/- টাকায় বিশেষ টিকেট পাবেন।
ঢাকা থেকে প্রতিদিন দুপুর ১২:৩০ মিনিটে আন্তঃনগর ট্রেন যশোরের পথে ছেড়ে যায়। এছাড়া খুলনাগামী ট্রেনে উঠেও যশোরে নেমে যেতে পারেন।
প্রথম শ্রেণীর ভাড়াঃ প্রায় ৮৫/- টাকা।
সাধারণ শ্রেণীর ভাড়াঃ ৩৫/- টাকা।