Lalmonirhat District

তথ্য

Description

১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি লালমনিরহাট মহাকুমাকে জেলায় রুপান্তর করা হয়। ১২৪১.৪৬ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা এবং পয়তাল্লিশটি ইউনিয়ন। বেশকিছু দর্শনীয় স্থান যেমনঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত বিমানঘাঁটি, প্রখ্যাত কবি ফজল করিমের বাসবভন, তিনবিঘা করিডোর এবং বুড়িমারি স্থল বন্দরের কারনে লালমনিরহাট জেলা বিশেষভাবে জনপ্রিয়। এই জেলায় রয়েছে তাক লাগানো প্রাকৃতিক সৌন্দর্য আর এ কারনে লালমনিরহাট হতে পারে শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটি যথার্থ স্থান। ছোট এই জেলাটি বিভিন্ন দর্শনীয় স্থান এবং শান্ত পরিবেশের মাধ্যমে আপনাকে নিঃসন্দেহে আনন্দ দেবে। এই জেলায় রয়েছে সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ প্রভাব। প্রসিদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উপস্থিতির কারনে এই জেলায় বিভিন্ন ধরনের আঞ্চলিক বাংলা গান রয়েছে যেগুলো দীর্ঘদিন যাবৎ এই জেলায় চর্চা হয়ে আসছে। লালমনিরহাট জেলার মধ্যে দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর মধ্যে উল্ল্যেখযোগ্য হলোঃ তিস্তা নদী, ধরলা নদী, রাতনাই নদী, সানিয়াজান নদী ইত্যাদি। লালমনিরহাট জেলা বাংলাদেশের এমন একটি স্থান যেখানে উৎপাদিত খাদ্য শস্য উদ্বৃত্ত রয়ে যায়। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলায় বিভিন্ন শস্য যেমনঃ ধান, গম, আলু ইত্যাদি ব্যাপক পরিমানে উৎপাদিত হয়ে থাকে। বিগত কয়েক দশকে এই জেলার আন্তঃযোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ায় এখানকার গ্রামগুলোর মধ্যেও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে লালমনিরহাট অনেক পথ অতিক্রম করেছে এবং একটি উন্নত জেলা হিসেবে আবির্ভূত হওয়ার যোগ্যতা রয়েছে এই জেলাটির।

Where to stay

লালমনিরহাটে রাত্রিযাপনের জন্য বেশকিছু স্থান রয়েছে। তবে, এসব স্থান খুব একটা মানসম্মত নয়। পর্যটকদের প্রত্যাশা পূরণের জন্য লালমনিরহাটে থাকার স্থানগুলোর মান উন্নয়ন করা জরুরি। লালমনিরহাটে আরডিআরএস গেস্টহাউজে থাকতে পারেন। চমৎকার এই স্থানে আপনি ঘরোয়া পরিবেশ পেয়ে যাবেন। এখানে খাবার ও কোমল পানীয় পানের ব্যবস্থার পাশাপাশি রয়েছে কনফারেন্স, ওয়ার্কসপ ও সম্মেলন আয়োজনের চমৎকার ব্যবস্থা। এছাড়া এই গেস্টহাউজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং নন এসি কক্ষ। যোগাযোগঃ ০১৭১৩-২০০১৮৫

How to go

ঢাকা ও লালমনিরহাটের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা থাকায় বাসে করে লালমনিরহাট যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও লালমনিরহাটের মধ্যে চলাচলকারি কয়েকটি বাস সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। ডিআর এন্টারপ্রাইজ
প্রস্থানের সময়ঃ রাত ৮:৩০ মিনিট;
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা থেকে ৫০০/-টাকা;
২। এস আর ট্র্যাভেলস
গাবতলি, যোগাযোগঃ ০২-৮০১১২২৬;
কল্যাণপুর, যোগাযোগঃ ০২-৮০১৩৭৯৩, ০১৭১১-৩৯৪৮০১;
আবদুল্লাহপুর, যোগাযোগঃ ০১৭১৯৪৪০২৩
উত্তরা, যোগাযোগঃ ০১৫৫২৩১৫৩১৮
৩। কুড়িগ্রাম পরিবহন, যোগাযোগঃ ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬;
৪। বাবলু এন্টারপ্রাইজ, শ্যামলী কাউণ্টার, যোগাযোগঃ ৮২০৬৫৩, ০১৭১৬৯৩২১২২;

ঢাকা ও লালমনিরহাটের মধ্যে রেলপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা ও লালমনিরহাটের মধ্যে একটি মাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করে।
ট্রেনের নামঃ লালমনি এক্সপ্রেস
শুক্রবার ব্যাতিত এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে।
প্রস্থানের সময়ঃ রাত ১০:১০ মিনিট;
পৌছানোর সময়ঃ সকাল ৮:২০ মিনিট;

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন