Naogaon District
আকর্ষণ সমূহ
তথ্য
নওগাঁ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার নিদর্শন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাড়াও এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় যেমনঃ সাঁওতাল, অরাওন, মাহালি, মুন্দা, বান্সফর, এবং কুরমি একইসাথে মিলেমিশে বসবাস করে। নওগাঁয় শিক্ষার হার বেশ ভাল, বেশকিছু খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে যেমনঃ নওগাঁ কেডি সরকারি হাই স্কুল, রাজা হরিনাথ হাই স্কুল, কালিগ্রাম রবীন্দ্রনাথ ইন্সটিটিউট, চক আথিয়া হাই স্কুল। নওগাঁ থেকে বেশ কিছু জনপ্রিয় দৈনিক, সাপ্তাহিক, এবং মাসিক পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশিত হয় যেমনঃ দৈনিক নবযুগ, দৈনিক নবদিগন্ত, সাপ্তাহিক বঙ্গবাণী, সাপ্তাহিক বাকাচাঁদ, দৈনিক নববার্তা, দৈনিক বাংলার কণ্ঠ, মাসিক রুপান্তর, সংকলন, তোলপাড়, প্রতিচ্ছবি, কালবেলা, এইশময়, চলন্তিকা এবং অঞ্জলিলহমোর। নওগাঁয় রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যেখানে অনেক দেশি বিদেশী পর্যটক বেড়াতে আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাহাড়পুর বৌদ্ধ বিহার যেটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দিন দিন এই জেলার উন্নতি সাধন হচ্ছে। উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউলের করনধার জেমস এই জেলার সন্তান। শুধু বাংলাদেশেই নয় জেমস এর জনপ্রিয়তা ভারতসহ অন্যান্য দেশেও রয়েছে।
Where to stayনওগাঁয় থাকার জন্য বেশকিছু হোটেলের ঠিকানা নিম্নে দেওয়া হলঃ ১। হোটেল আগমনী, মুক্তির মোড়, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ সালাউদ্দিন পারভেজ, ফোনঃ ০৭৪১-৬৩৩৫১ ২। হোটেল অবকাশ-শান্তাহার রোড, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ আব্দুল আজিজ চৌধুরী, ফোনঃ ০৭৪১-৬২৩৫৬ ৩। আফসার গেস্ট হাউস-সদর হাসপাতাল রোড, নওগাঁ, ম্যানেজারঃ মোঃ খায়রুল আলম এডভোকেট, ফোনঃ ০৭৪১-৬৩১৫৩
How to goঢাকা থেকে নওগাঁর দূরত্ব প্রায় ২৮৩ কিলোমিটার। ঢাকা থেকে নওগাঁয় বেশ কিছু বাস চলাচল করে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
ঢাকা থেকে এস আর ট্র্যাভেলসের এসি ও নন এসি বাস নিয়মিত নওগাঁয় যাতায়াত করে।
ঢাকায় এস আর ট্র্যাভেলস এর কাউনটারগুলো হলঃ
১। কল্যাণপুর বাস স্ট্যান্ড (কাউনটার-১), ফোনঃ ০২-৮০১৩৭৯৩, ০২-৮০১৯৩১২, ০১৭১১-৩৯৪৮০১
২। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, ফোনঃ ০১৭১১-৯৪৪০২৩
৩।গাবতলি বাস টার্মিনাল, ফোনঃ ০২-৮০১১২২৬
৪।বিজয় নগর, কাকরাইল, ফোনঃ ০২-৯৩৫২১১৮
৫।মহাখালি বাস টার্মিনাল, ফোনঃ ০২-৮৮৩৪৮৩৩, ০১৫৫২-৩১৫৮৩১
৬। কল্যাণপুর বাস স্ট্যান্ড (কাউনটার-১), ফোনঃ ০২ ৮০৬০৮৭৬