Panchagarh District
আকর্ষণ সমূহ
তথ্য
ইংরেজ শাসনামলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অধীনে একটি থানা ছিল পঞ্চগড়। অতঃপর ১৯৪৭ সালে দেশবিভাগের পর দিনাজপুর জেলার অধীনে ছিল পঞ্চগড়। ১৯৮০ সালে পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটেশ্বরি ও তেতুলিয়া থানাকে নিয়ে গঠন করা হয় পঞ্চগড় মহাকুমা। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি জেলা হিসেবে ঘোষণা করা হয় পঞ্চগড়কে। ১৮০৮.৬৩ বর্গকিলোমিটার আয়তনের পঞ্চগড় জেলায় রয়েছে পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা, তেতাল্লিশটি ইউনিয়ন পরিষদ এবং আটশত পঞ্চাশটি গ্রাম। প্রসিদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি পঞ্চগড়ে বসবাসকারী আদিবাসী সাঁওতালদের কারনে এই জেলায় রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি। একটি পর্যটন শহর হিসেবে গড়ে উঠার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে এই জেলায়। সমগ্র পঞ্চগড় জুড়ে ছড়িয়ে আছে গৌরবময় ইতিহাস, ভিন্ন ভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এই জেলার বিভিন্ন আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছেঃ মুঘল আমলের স্থাপনা, চা বাগান এবং প্রাচীন মন্দির ও মসজিদ। পঞ্চগড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ষোলটি নদীর মধ্যে রয়েছেঃ করতোয়া নদী, আত্রাই নদী, তিস্তা নদী, নাগর নদী, মহানন্দা নদী, টাঙ্গন নদী, ডাহুক নদী, পাথরাজ নদী, ভুল্লি নদী, তালমা নদী, চাওয়াই নদী, কুরুম নদী, ভারসা নদী, তীরনৈ নদী এবং চিলকা নদী। এই জেলায় রয়েছে প্রচুর কলকারখানা যেমনঃ চিনিকল, পাটকল, তেলের ঘানি, বরফকল এবং ধানের মিল। চা বাগানের তাক লাগানো সৌন্দর্য, আদিবাসীদের বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং বিভিন্ন প্রাচীন মসজিদ, মন্দির ও বিভিন্ন স্থাপনার উপস্থিতির কারনে পঞ্চগড়ে বেড়াতে আসলে আপনি নিশ্চিতভাবে মনে রাখার মত অভিজ্ঞতা অর্জন করবেন।
Where to stayপঞ্চগড়ে থাকার জন্য বেশকিছু স্থান রয়েছে। আপনার সুবিধার্থে পঞ্চগড়ে থাকার জন্য বেশকিছু স্থান সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ • পঞ্চগড় সার্কিট হাউজ ঠিকানা: মিঠাপুকুর, পঞ্চগড় • ডিসি কটেজ ঠিকানা: অফিসারস কোয়াটার চত্বর • পঞ্চগড় চিনিকল রেস্টহাউজ ঠিকানা: চিনিকল কলোনি
How to goঢাকা থেকে পঞ্চগড়ে শুধুমাত্র সড়কপথে যাওয়া যায়। ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে বেশকিছু সংস্থার বাস চলাচল করে। আপনার সুবিধার্থে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। নাবিল পরিবহন
পুরাতন গাবতলী,
যোগাযোগঃ ৯০০৭০৩৬, ৮০১২১৩৬, ০১৭১৬০০১০১০, ০১১৯৯০৪৭৩৯২
২। হানিফ পরিবহন
শ্যামলী,
যোগাযোগ: ৯১৪৪৪৮২, ৮১২৪৩৯৯, ০১৬৭৩৯৫২৩৩৩
৩। শ্যামলী পরিবহন
শ্যামলী,
যোগাযোগ: ৯১২৪১৩৯, ০১৭১১৮৬৮২৮৩