Rangpur District
আকর্ষণ সমূহ
তথ্য
একসময় বৃহত্তর রংপুরের সদর দফতর ছিল রংপুর জেলা। পরবর্তীতে বৃহত্তম রংপুরকে ভাগ করা হয় রংপুর জেলা, কুড়িগ্রাম জেলা, নীলফামারি জেলা, লালমনিরহাট জেলা এবং গাইবান্ধা জেলায়। রংপুর জেলা সবসময়ই বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল যেখানে অনেক মানুষ এসে থাকে ব্যবসার কাজে আর এ কারনেই বৃহত্তম দিনাজপুরের জেলাগুলোর উপর রংপুরের বড় ধরনের প্রভাব রয়েছে। আটটি উপজেলা নিয়ে গঠিত রংপুর জেলার মোট আয়তন ২৪০০.৫৬ কিলোমিটার। গৌরবময় প্রাচীন ইতিহাস সমৃদ্ধ রংপুর হচ্ছে উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় রয়েছে প্রসিদ্ধ সংস্কৃতিক ঐতিহ্য। এই জেলার বাসিন্দারা বাংলা অথবা রংপুরি (তাঁদের আঞ্চলিক ভাষা) ভাষায় কথা বলে থাকে। রংপুরের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের পাশাপাশি এখানে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিটি পর্যটক রংপুরের প্রাকৃতিক সৌন্দর্যের তারিফ না করে পারেন না। রংপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ বিভিন্ন প্রাচীন স্থাপনা, জমিদারবাড়ি, মসজিদ, মন্দির, স্তম্ভ, ইত্যাদি। এই জেলায় পাওয়া যায় জনপ্রিয় ও বিরল গাছ ‘কালিজেলিয়া’। এছাড়া ‘হাড়িভাঙ্গা’ আমের জন্য রংপুরের বিশেষ সুখ্যাতি রয়েছে। সুঘ্রাণের পাশাপাশি হাড়িভাঙ্গা আমের রয়েছে অতুলনীয় স্বাদ। রংপুর জেলায় বহমান পাঁচটি নদী হলোঃ তিস্তা নদী, যমুনেশ্বরী নদী, ঘাগট নদী, আখিড়া নদী এবং করতোয়া নদী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রসিদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ের কারনে রংপুরকে অন্যতম একটি সেরা জেলা বললে ভুল হবে না।
Where to stayপূর্বের তুলনায় রংপুরে থাকার ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। এই জেলায় থাকার জন্য বেশকিছু হোটেল/ মোটেল রয়েছে। আপনার সুবিধার্থে রংপুরে থাকার জন্য কিছু হোটেল ও রেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ ১। পর্যটন মোটেল যোগাযোগ: ০৫২১-৬২১১১ ২। হোটেল নর্থভিউ যোগাযোগ: ০৫২১-৫৫৪০৫, ৫৫৪০৬ বিস্তারিত জানতে ক্লিক করুনঃ http://hotelnorthview.com/ ৩। হোটেল কাশপিয়া যোগাযোগ: +৮৮০৫২১-৬১১১১, +৮৮০১৯৭৭-২২৭৭৪২ ৪। হোটেল গোল্ডেন টাওয়ার যোগাযোগঃ +৮৮০৫২১-৬৫৯২০ ৫। দি পার্ক হোটেল যোগাযোগঃ +৮৮০৫২১-৬৫৯২০ ৬। হোটেল তিলোত্তমা যোগাযোগঃ +৮৮০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪
How to goঢাকা ও রংপুরের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। গ্রিনলাইন পরিবহন
যোগাযোগঃ +৮৮০-২-৯১১২২৮৭, ৯১৩৩১৪৫, ০১৭-৩০০-৬০০০৬
২। টি আর ট্র্যাভেলস
যোগাযোগঃ ০১১৯-১৮৬৩৬৮৯, ০১১৯-১৮৬৩৬৯১, ০১১৯-৮৬৩৬৭৩
৩। এস আর ট্র্যাভেলস
যোগাযোগ:
কল্যাণপুর: ০১৭১১-৩৯৪৮০১, ৯০৩৩৭৯৩
গাবতলিঃ ৯০৩১২২৬
মহাখালিঃ ০১৫৫-২৩১৫৮৩১
উত্তরাঃ ০১৭১১-৩৯৪৮০৪
৪। মীম পরিবহন
যোগাযোগ:
গাবতলি: ০১৯১১-০১৩৬৯৪, ০১৭৩৪-৪২২৯৭১
৫। আলহামরা ট্র্যাভেলস
যোগাযোগঃ
গাবতলিঃ ৮৮-০২-৯০০৫৬১২, মোবাইলঃ ০১৭২১-৮০২০৩১
৬। কুড়িগ্রাম পরিবহন
যোগাযোগঃ ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬
ঢাকা ও রংপুরের মধ্যে রেলপথেও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনার সুবিধার্থে ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী ট্রেন সম্পর্কে নিম্নে কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলোঃ
ট্রেনের নামঃ রংপুর এক্সপ্রেস
রবিবার ব্যাতিত সপ্তাহের প্রতিদিন চলাচল করে
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৯টায়
রংপুরে পৌঁছেঃ সন্ধ্যা ৭টায়