Sherpur District
আকর্ষণ সমূহ
তথ্য
বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত শেরপুর জেলা ঢাকা বিভাগের অন্তর্গত। প্রাচীনকালে শেরপুর অঞ্চল ছিল কামরুপা সাম্রাজ্যের অংশ। মুঘল সম্রাট আকবরের শাসনকালে এই অঞ্চলের নাম ছিল ‘দশকাহানিয়া বাজু’। সতেরোশ শতকের প্রথমভাগে ভাওয়ালের গাজীরা ইশা খাঁর উত্তরসূরিদের কাছ থেকে দশকাহানিয়া অঞ্চল দখল করে। গাজী বংশের সর্বশেষ জমিদার শের আলী গাজীর নামে দশকাহানিয়া অঞ্চলের নাম রাখা হয় শেরপুর। ওয়ারেন হেসটিংস এর সময় থেকে লর্ড কর্ণওয়ালিশের সময় পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্থানীয় জমিদাররা ফকির সন্ন্যাসী বিদ্রোহ এখান থেকেই সংঘটিত করেছিল। ফকির আন্দোলনের নেতা টিপু শাহ এই অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে গাজরিপাড়ায় তাঁর রাজধানী স্থাপন করেন। ১৯০৬, ১৯১৪ এবং ১৯১৭ সালে শেরপুরের কামারের চরে খোশ মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮৩৮ থেকে ১৮৪৮ সালের মধ্যে কমিউনিস্টরা এখান থেকে নানকার, টঙ্ক, ভাওয়ালি, মহাজনি, জায়গরদারী ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৮৯৭ সালে ভয়াবহ ভুমিকম্পের কারনে ব্রহ্মপুত্র নদী পশ্চিমে গতিপথ পরিবর্তন করে এবং যমুনা নদীর সাথে মিলিত হয়। ভুমিকম্পের ফলে এখানে বহু ভবনের ক্ষতিসাধিত হয়।
Where to stayশেরপুরে থাকার জন্য বিভিন্ন হোটেলগুলোর মধ্যে রয়েছেঃ ১। হোটেল সম্পদ প্লাজা (আবাসিক) ফোনঃ ০৯৩১-৬১৭৭৬ ২। কাকলী গেস্ট হাউজ(আবাসিক) ফোনঃ ০৯৩১-৬১২০৬ ৩। বর্ণালী গেস্ট হাউজ(আবাসিক) ফোনঃ ০৯৩১-৬১৫৭৫ ৪। আরাফাত গেস্ট হাউজ(আবাসিক) ফোনঃ ০৯৩১-৬১২১৭
How to goশেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয়ের গারো পাহাড়, দক্ষিনে ময়মনসিংহ এবং জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত।
ঢাকা থেকে শেরপুরে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। এসি ডিলাক্স
যাত্রার সময়ঃ দুপুর ১.১০ মিনিট এবং দুপুর ৩.৩০ মিনিট
মহাখালি কাউণ্টার,
ফোনঃ ০১৭৩৪১৯০৬৬৫
২। এনা পরিবহনঃ
ঠিকানাঃ বাসা#২৩, সড়ক#৮, ব্লক#এ, মিরপুর-১২, ধাকা-১২০৬
মোবাইলঃ ০১৯২৪৭৬৪৫৭১, ০১৭১৬১৩১৪৮১