Tangail District
আকর্ষণ সমূহ
তথ্য
টাঙ্গাইল জেলা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে যেমনঃ ১৯৫৭ সালের কাগমারি সম্মেলন, ১৮৫০ সালের সন্ন্যাসী বিদ্রোহ, ১৮৫৮ সালের নীলচাষিদের বিদ্রোহ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আব্দুল কাদের সিদ্দিকী এককভাবে তাঁর বাহিনী নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। কাদের সিদ্দিকীর নামে তাঁর বাহিনীর নামকরণ করা হয়েছিল ‘কাদেরিয়া বাহিনী’। কাদেরিয়া বাহিনী পাকবাহিনীর বিরুদ্ধে অনেক সফল অভিযান চালায়। বল্লা গ্রামের কাছে মাকরার যুদ্ধে কাদের সিদ্দিকী নিজেই আহত হন। তবে, ভুয়াপুরে পাকবাহিনীর অস্ত্র বোঝাই জাহাজ দখলের জন্য এই বাহিনী বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে। ১৯৯৬ সালের মে মাসে এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টর্নেডোতে বেশকিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বব্যাপি টাঙ্গাইলের চমচম ও তাঁতের শাড়ির খ্যাতি রয়েছে।
Where to stayটাঙ্গাইলে থাকার জন্য বেশকিছু হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। এসবের মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ ১। পলাশ হাউজ/ নাইট গন্ধা রেসিডেনসিয়াল হোটেল মসজিদ রোড, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৩১৫৪ ২। আল ফয়সাল হোটেল রেসিডেনসিয়াল মসজিদ রোড, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৩৯১৮ ৩। হোটেল সাগর রেসিডেনসিয়াল নিউ মার্কেট রোড, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৪৩০৮ ৪। আফরিন হোটেল মসজিদ রোড, টাঙ্গাইল মোবাইলঃ ০১৯১৬৭৮২৩৮৯ ৫। এস এস রেস্ট হাউজ আকুরাতাকুর পাড়া, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৫১৮০ ৬।পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজ টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৩৩৯০ ৭।এলজিইডি রেস্ট হাউজ(সরকারি) টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৪২৬১ ৮। সুগন্ধা হোটেল পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল মোবাইলঃ ০১৬৭৪-৩৪৬৮১৫ ৯। নিরালা হোটেল নিরালা মোড়, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৬১৩৬৩ ১০। পিয়াসি হোটেল নিরালা মোড়, টাঙ্গাইল মোবাইলঃ ০১৭১১-৩৫২৪৯৩ ১১। হোটেল কিছুক্ষন নিরালা মোড়, টাঙ্গাইল ফোনঃ ০৯২১-৫৫২১৯ ১২। হোটেল আদিত্য(আবাসিক) মধুপুর, টাঙ্গাইল মোবাইলঃ ০১৭১৬-৭৯৬০৬৫ ১৩। হোটেল ড্রিম টাচ (আবাসিক) মধুপুর, টাঙ্গাইল মোবাইলঃ ০১৭১৭২১৮৭৯৯ ১৪। শালবন রেসিডেনসিয়াল হোটেল মধুপুর, টাঙ্গাইল মোবাইলঃ ০১৭১৩৪৬২১০৩ ১৫। ইসলামিয়া গেস্ট হাউজ মধুপুর, টাঙ্গাইল মোবাইলঃ ০১৯১৭৫৬৬২৩৪ ১৬। ভাই ভাই গেস্ট হাউজ মধুপুর, টাঙ্গাইল মোবাইলঃ ০১১৯০৯৭৫৫৩৯ ১৭। যমুনা রিসোর্ট লিমিটেড কালীহাতি, টাঙ্গাইল ফোনঃ ০৯২৩৯-৭৬০৩২-৪ ফ্যাক্সঃ ০৯২৩৯-৭৬০৩২৫ ১৮। এলেঙ্গা রিসোর্ট লিমিটেড রেসিডেনসিয়াল হোটেলস এলেঙ্গা, কালীহাতি, টাঙ্গাইল ফোনঃ ০২-৯৮৮৪৩২২ ফ্যাক্সঃ ০২-৯৮৮১২৯০
How to goবাংলাদেশের মধ্যাঞ্চলে লৌহজং নদীর তীরে অবস্থিত একটি জেলার নাম টাঙ্গাইল। ঢাকা বিভাগে অবস্থিত টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিনে ঢাকা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ এবং গাজীপুর জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা অবস্থিত। ঢাকা থেকে টাঙ্গাইল প্রায় ৮৪ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে কালিয়াকৈর এবং টঙ্গী হয়ে টাঙ্গাইলে পৌছাতে প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগবে।
১। নিরালা পরিবহন ঢাকা থেকে টাঙ্গাইলে উভয়পথে নন-এসি চেয়ার কোচ পরিচালনা করছে।
নিরালা পরিবহনের ঢাকা কাউণ্টার:
আব্দুল্লাহপুর বোর্ড বাজার বাস কাউণ্টার
মোবাইলঃ০১৭১১৫৯৫৭৭৬
ঢাকা থেকে বাস ছাড়ার স্থান সমূহ:
• মহাখালি
• আজমপুর
• আবদুল্লাহপুর
ঢাকা থেকে পরিবহনের ভাড়াঃ
ঢাকা থেকে বাসে করে টাঙ্গাইলে যেতে প্রায় ১৫০/- টাকা খরচ হবে।
২। ধলেশ্বরী সিটিং সার্ভিস
ঢাকা থেকে টাঙ্গাইলে চলাচল করে
ভোর ৫:৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত বাস ছেড়ে যায়।
ভাড়াঃ ৯০/- টাকা
ধরনঃ চেয়ার কোচ
ঠিকানাঃ মহাখালি কাউণ্টার, মহাখালি ঢাকা
৩। আল-রাফি পরিবহন
ঠিকানাঃ সায়েদাবাদ কাউণ্টার
ফোনঃ ০১১৯৫৩৭৪৩৬১, ০১৭১১৩৫৭১৮২
বিবিধ:
• আপনাকে অবশ্যই যাত্রার অন্তত ১৫ মিনিট পূর্বে বাসস্ট্যান্ডে পৌছাতে হবে।
• যাত্রীরা কোনভাবেই তাঁদের সাথে কোনরকম অবৈধ জিনিস বহন করতে পারবেন না।
• বাসে ধূমপান করা নিষেধ।
• বাসস্ট্যান্ডে দেরিতে আসার কারনে বাস ছেড়ে দিলে টিকেটের দাম ফেরত দেওয়া হবে না।