Bahadur Shah Park

ধরন: Park
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত বাহাদুর শাহ পার্ক এক সময় ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। ছোট এই পার্কটির চারপাশে রাস্তা থাকায় আপনার কাছে পার্কটিকে একটি চত্বর বলে মনে হতে পারে।

বাহাদুর শাহ পার্কের রয়েছে নিজস্ব ইতিহাস। ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের সময় শতশত সিপাহী এবং তাঁদের বেসামরিক সহযোগীদের এই পার্কেই জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো হয়। পরবর্তীতে ১৮৫৮ সালে সিপাহীদের স্মরনে নবাব খাজা আব্দুল গনি এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পদক্ষেপ গ্রহন করেন।

১৯৪৭ সাল পর্যন্ত ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত এই পার্কটির নাম পরবর্তী সময়ে সর্বশেষ মুঘল সম্রাট  “বাহাদুর শাহ-২” এর নামানুসারে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। তবে, এখনও অনেকেই এই পার্কটিকে ভিক্টোরিয়া পার্ক নামেই চেনে। তাই পার্কটি সহজে খুঁজে পেতে ভিক্টোরিয়া পার্ক নামটিও মনে রাখা প্রয়োজন।


কিভাবে যাবেন

স্থানীয় যেকোন বাহনে করে আপনাকে জনসন রোডে পৌছাতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চেনা থাকলে আপনার জন্য বাহাদুর শাহ পার্কটিকে খুঁজে পেতে সুবিধা হবে কেননা পার্কটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত।

কিভাবে পৌঁছাবেন: Old Dhaka

কোথায় থাকবেন

কি করবেন

চমৎকার এবং স্বাস্থ্যকর পরিবেশের কারনে বাহাদুর শাহ পার্কটি ঢাকা শহরের অন্যান্য স্থানের চাইতে আলাদা। এই পার্কের অভ্যন্তরে কোন ধরনের অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয় না। বেশীরভাগ মানুষ বাহাদুর শাহ পার্কে হাঁটার জন্য এসে থাকেন।

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন