Banshkhali Eco Park

ধরন: National Park
সহযোগিতায়: Nayeem ,Maruf1029
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

বাঁশখালী ইকো পার্ক চট্রগ্রাম জেলায় অবস্থিত। বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষন বিভাগ এই ইকোপার্কটির রক্ষনাবেক্ষন করে থাকে। বাঁশখালী ইকোপার্ক বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অবস্থিত। এটি উপজেলা সদর হতে ৫ কিঃমিঃ দক্ষিণে অবস্থিত। এর আয়তন প্রায় ১০০০ হেক্টর। এতে বামের ছড়া এবং ডানের ছড়া নামের ২টি সুবিশাল লেক আছে। এ দু’টি লেকের উপর দিয়ে পারাপারের জন্য আছে দু’টি নান্দনিক ঝুলন্ত ব্রীজ। থাকার জন্য আছে ১টি ভিভিআইপি মানের রেস্ট হাউজ এবং ১টি কটেজ। তাছাড়া আছে বেশ কয়েকটি রিফ্রেশমেন্ট কর্ণার। আছে ছোট একটি চিড়িয়াখানা। দর্শনার্থীর হাঁটার জন্য পাহাড়ী ঢালের উপর দিয়ে দীর্ঘ পাকা রাস্তা এবং বসার জন্য কিছুদুর পর পর চেয়ার এবং ছাউনিসহ চেয়ার পাতা আছে। এ পার্কে লেকের ধার ঘেঁষে আছে অসংখ্য ছোট বড় পাহাড় যা ঘণ জঙ্গলে ঢাকা। জঙ্গলে হাতি, বানর, হনুমান, হরিণ, বনমোরগ, সজারু ইত্যাদি বিচরণ করতে দেখা যায়। লেকের পানিতে শীতকালে অসংখ্য অতিথি পাখি এসে ভীড় করলে নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণকারীদের মোহিত করে।


কিভাবে যাবেন

চট্টগ্রাম থেকে সড়কপথে ৪৭ কিঃমিঃ দক্ষিণে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্বাংশে পাহাড়ী এলাকায় অবস্থিত; অতঃপর সড়কপথে ৪ কিঃমিঃ পূর্বে।

কিভাবে পৌঁছাবেন: Chittagong District

চট্রগ্রাম বিভাগের সাতটি জেলার অন্যতম হল চট্রগ্রাম। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলা, দক্ষিনে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত।

ঢাকার সাথে চট্রগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। বাসে করে সরাসরি ঢাকা থেকে চট্রগ্রামে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রামের মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিস সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউন্টার, ফোনঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
কলাবাগান কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৯১২৪৭৯২

২। এস আলম
ফোনঃ +৮৮-০৩১-৬৩৬৯৯৭, ৬১১৪২৬

৩। হানিফ এন্টারপ্রাইজ
পান্থপথ কাউণ্টার, ফোনঃ ০১৭৩৪০২৬৭০
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭৩

৪। গ্রিনলাইন পরিবহন
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯২৩০০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯১৯০০

ঢাকা থেকে চট্রগ্রামের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনার সুবিধার্থে এই পথে চলাচলকারী কয়েকটি বিমান সংস্থা সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। ইউনাইটেড এয়ারওয়েজ
ফোনঃ ০৯৬০৬৪৪৫৫৬৬, +৮৮০২৮৯৩২৩৩৮, +৮৮০২৮৯৩১৭১২
২। বাংলাদেশ বিমান
ফোনঃ +৮৮-০২-৮৯০১৬৬০, +৮৮-০২-৮৯০১৭৩০-৪৪
৩। নভো এয়ার
ফোনঃ ১৩৬০৩
৪। রিজেণ্ট এয়ারওয়েজ
ফোনঃ ০২৮৯৫৩০০৩ অথবা ১৬২৩৮

ঢাকার সাথে চট্রগ্রামের সরাসরি রেল যোগাযোগও রয়েছে। আপনার সুবিধার্থে এই পথে চলাচলকারী কয়েকটি ট্রেন সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। মহানগর গোধূলি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ বিকাল ৪:৪০ মিনিটে
সাপ্তাহিক বন্ধের দিনঃ রবিবার

২। তুরনা নিশীথা
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ রাত ১১:৩০ মিনিটে
কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই।
৩। সুবর্ণ এক্সপ্রেস
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ দুপুর ৩:২০ মিনিটে
সাপ্তাহিক বন্ধের দিনঃ শুক্রবার
৪। মহানগর প্রভাতি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৭:৪০ মিনিটে
কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই

কোথায় থাকবেন

চট্রগ্রামে থাকার জন্য বেশকিছু বিভিন্ন মানের হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে এসব হোটেল সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। হোটেল গোল্ডেন ইন
ঠিকানাঃ ৩৩৬, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৬১১০০৪

২। এশিয়ান এসআর হোটেল
ঠিকানাঃ ২৯১, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-২৮৫০৩৪৬-৮

৩। হোটেল পার্ক
ঠিকানাঃ ৬২৭, ডিটি রোড, কদমতলি, চট্রগ্রাম
ফোনঃ ০১৮১৯৩৮৮০১১

৪। হোটেল ল্যান্ডমার্ক
ঠিকানাঃ ৩৭২, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৮১৩৫৯৮/৭২৭২৯৯

খাবার সুবিধা

মানচিত্র

আরো একই রকম স্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন