রাঙামাটির রাজবনবিহারের পাশেই কাপ্তাই লেকের ছোট্ট একটি দ্বীপজুড়ে রয়েছে চাকমা রাজার রাজবাড়ি। বর্তমানে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, তার স্ত্রী য়েন য়েন ও মা আরতি রায় এ বাড়িতে থাকেন। চারিদিকে হ্রদ বেষ্টিত এই রাজবাড়ি পুরনো হলেও দেখেতে ও বেড়াতে ভীষণ ভালো লাগে।
বৈশিষ্ট্যঃ রাজদরবার, কাচারি, সজ্জিত কামানসহ দেখার মতো অনেক কিছু আছে। উপজাতীয় পোশাকও পাওয়া যায় এখানে। নৌকায় পার হয়ে খুব সহজেই যাওয়া যায় এই বাড়িতে। আঁকা-বাঁকা সিঁড়ি ভেঙে উপরে উঠে গাছের ছায়ায় ইট বাঁধানো পথের মাথায় এ সুন্দর বাড়িটি। এখানে আরো রয়েছে চাকমা সার্কেলের প্রশাসনিক দফতর।
রাঙামাটি শহরে থাকার অভিজাত স্থানগুলোর মধ্যে পর্যটন মোটেল, হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল, গ্রিন ক্যাসেল ও হোটেল সাংহাই। এ ছাড়া রিজার্ভ বাজার, পুরাতন বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে রয়েছে আবাসিক হোটেল।
ঢাকা ও চট্টগ্রাম থেকে বাসে রাঙামাটি যাওয়া যায়। সেখান থেকে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের দ্বীপজুড়েই রাজবাড়ি। ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের দিবা ও নৈশবাস রাঙামাটি আসা-যাওয়া করে। ঢাকার পান্থপথ, কলাবাগান ও ফকিরাপুল থেকে বাস ছাড়ে। চট্টগ্রামের অক্সিজেন মোড় ও বিআরটিসি বাস ডিপো থেকে রাঙামাটির বাস ছাড়ে।
চট্রগ্রাম বিভাগের এগারো জেলার অন্যতম রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম, এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলা ও চট্রগ্রাম জেলা অবস্থিত।
ঢাকার সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে এখানে পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও রাঙ্গামাটির মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। শ্যামলী পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০২-৭৫৪১০১৯
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯৩৯১০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩৩৬৪
বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
২। এস আলম সার্ভিস
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩১৮৬৪
সকাল ৮টা থেকে ১০:১৫ মিনিট পর্যন্ত বাস ছেড়ে যায়
৩। হানিফ সার্ভিস
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ০১১৯১১২৫০৪৮; বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
গাবতলি কাউণ্টার, ফোনঃ০১১৯০৮০৬৪৪৭; বাস ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে
আপনার সুবিধার্থে রাঙ্গামাটিতে থাকার হোটেল, মোটেল ও রেস্টহাউজগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। হোটেল গোল্ডেন হিল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ০১৮২০৩০৪৭১৪
২। হোটেল গ্রিন ক্যাসেল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬১২০০
৩। হোটেল লেক ভিউ
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬২০৬৩
৪। হোটেল সুফিয়া
ঠিকানাঃ কাঁঠালতলী, রাঙ্গামাটি, ফোনঃ ৬২১৪৫
৫। পেদা টিংটিং, ফোনঃ ৬২০৮২
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!