বান্দরবানের রুমা উপজেলায় বগা লেকের খুব কাছেই অপূর্ব সুন্দর চিংড়ি ঝিরি ঝর্ণাটি অবস্থিত। বগা লেক থেকে মাত্র এক ঘণ্টার হাঁটা দূরত্বে অবস্থিত হওয়ায় বগা লেক দেখতে আসলে আপনি এই ঝর্ণাটিও দেখতে আসতে পারেন। চিংড়ি ঝিরি ঝর্ণায় আসলে আপনাকে বেশকিছু বিশালাকার পাথর খণ্ড অতিক্রম করতে হবে আর এ জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মূল রাস্তা থেকে এই ঝর্ণাটি একটু গভীরে অবস্থিত তবে এখানকার পথে হাঁটার কাজটি মোটেই কঠিন নয়।
আপনি বান্দরবান এবং কেওক্রাডং এ থাকতে পারবেন। বগা লেকে থাকার জন্য স্থানীয় আদিবাসীরা পর্যটকদের জন্য ভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকে। তারা নিজেদের সাধ্যমত পর্যাপ্ত সুবিধাসহ ছোট এবং আকর্ষণীয় কটেজ নির্মাণ করেছে। সমুদ্রের প্রায় ১৫০০ ফুট উঁচু এসব কটেজে সুলভ মূল্যের বিনিময়ে অবস্থান করে কটেজের সৌন্দর্য, সুযোগ সুবিধা এবং নির্মাণশৈলী দেখে পর্যটকেরা কখনো কখনো মুগ্ধ হন।
প্রথমেই আপনাকে ঢাকা থেকে বান্দরবানে পৌছাতে হবে। বান্দরবান থেকে রুমায় চান্দের গাড়ি অথবা ব্যাক্তিগত গাড়িতে করে যেতে পারবেন। রুমা থেকে জিপে করে ওখানে যেতে পারবেন। এছাড়া শীতকালে পায়ে হেঁটে বগা লেকে পৌছাতে পারবেন। পায়ে হেঁটে বগা লেকে পৌছাতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগবে।
ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।
বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫
১। চিংড়ি ঝিরি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। ছবি তুলতে পারেন।
বগা লেকে থাকার জন্য কোন আবাসিক অথবা অনাবাসিক হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট নেই। তাই আপনাকে স্থানীয় আদিবাসীদের কাছ থেকে খাবার, পানি ও অন্যান্য দরকারি জিনিসপত্র যোগাড় করতে হবে। আপনি দরকারি জিনিসপত্র অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন।
রুমা থেকে অবশ্যই একজন গাইড ভাড়া করে নেবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!