রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাংলোটি কালের ঐতিহ্য ধারণ করছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি বাংলো। এর নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। শীতের সময় একানে অতিথি পাখি দেখা যায়। বাংলোর ভিতরে “কোচপানা” নামে একটি জায়গা আছে। মূল বাংলো হতে এ অংশটি বিচ্ছিন্ন। মূল বাংলোর সাথে একটি নয়নাভিরাম ব্রিজের মাধ্যমে কোচপানা সংযুক্ত। এ জায়গাটি যে কাউকেই মুগ্ধ করে। পড়ন্ত বিকেলে কিংবা শিশিরভেজা ভোরে কিংবা পূর্ণিমা রাতে এখান থেকে হ্রদের সৌন্দর্য স্বর্গীয় বলে অনুভুত হয়। ডি সি বাংলোতে রয়েছে একটি যাদুঘর। জেলা প্রশাসনের বিভিন্ন ঐতিহ্য এতে সংরক্ষিত আছে।
ডি সি বাংলোতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে। কোন প্রবেশ মূল্য লাগে না। ডি সি বাংলোর বাইরেও রয়েছে একটি পার্ক, যেকানে রয়েছে একটি ঘাট ও বসার জায়গা, যেখান থেকে কাপ্তাই হ্রদের সৌন্দর্য বেশ বাল প্রষ্ফূটিত হয়। এখানে আছে তিনশত বছরের পুরনো একটি চাঁপালিশ বৃক্ষ।
ডিসি বাংলো বা জেলা প্রশাসকের বাংলোটি লেকের কাছেই অবস্থিত। এখানে একটি ছোট বাতিঘর এবং স্থানীয়দের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। ডিসি বাংলো থেকে আপনি লেকের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন।
ডিসি বাংলো রাঙ্গামাটি সদর উপজেলায় অবস্থিত। শহরের যে কোন জায়গা হতে অটোরিক্মা বা প্রাইভেট গাড়ি বা নৌপথে রাঙ্গামাটি ডিসি বাংলোতে যাওয়া যাবে।
চট্রগ্রাম বিভাগের এগারো জেলার অন্যতম রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম, এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলা ও চট্রগ্রাম জেলা অবস্থিত।
ঢাকার সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে এখানে পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও রাঙ্গামাটির মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। শ্যামলী পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০২-৭৫৪১০১৯
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯৩৯১০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩৩৬৪
বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
২। এস আলম সার্ভিস
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩১৮৬৪
সকাল ৮টা থেকে ১০:১৫ মিনিট পর্যন্ত বাস ছেড়ে যায়
৩। হানিফ সার্ভিস
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ০১১৯১১২৫০৪৮; বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
গাবতলি কাউণ্টার, ফোনঃ০১১৯০৮০৬৪৪৭; বাস ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে
আপনার সুবিধার্থে রাঙ্গামাটিতে থাকার হোটেল, মোটেল ও রেস্টহাউজগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। হোটেল গোল্ডেন হিল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ০১৮২০৩০৪৭১৪
২। হোটেল গ্রিন ক্যাসেল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬১২০০
৩। হোটেল লেক ভিউ
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬২০৬৩
৪। হোটেল সুফিয়া
ঠিকানাঃ কাঁঠালতলী, রাঙ্গামাটি, ফোনঃ ৬২১৪৫
৫। পেদা টিংটিং, ফোনঃ ৬২০৮২
রাঙ্গামাটিতে বেড়াতে আসলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে তৈরি সামগ্রী কিনতে পারেন। যেমনঃ বাসার কাজের জন্য বিভিন্ন হাতে তৈরি পণ্য, স্থানীয় আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি।
শহরের ভিতরে বলে আলাদা করে থাকা-খাওয়ার চিন্তা করতে হয় না।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!