Durga Sagar

ধরন: Lake
সহযোগিতায়: Nayeem ,M Shahidul Islam,Anis BD,Lonely Traveler,Arif Rahman
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

Durga Sagar is the largest pond or dighi of southern Bangladesh, with an area of about 2,500 hectare. It is located at Madhabpasa village of Babuganj Upazila, about 11 km away from Barisal town. Locally it is known as Madhabpasha Dighi. Initially there were four brick built ghats each having 15 m width. Due to the lack of proper maintenance jungles gradually surrounded the dighi.

However in 1975, government renovated it to some extent. There is a forested hill in the lake, which is like a small island. There are coconut trees around the dighi which together with the dighi are bounded by brick-walls. There are two gates each on the eastern and western sides of Durga Sagar. In the middle of the dighi, there is an island with bushes.

The pond Durga Shagor Dighi can also be written as Durgasagor Dighi. It is a massive pond that was dug during 1780 by Rani Durgaboti (রানী দুর্গাবতী) who was the mother of Raja Joynarayan (রাজা জয়নারায়ণ). The initiative was taken to ease the water crisis of the local people. That time it had four ghat at the four sides of the Dighi. Later those got ruined and covered with jungle. This large water tank is named after that magnanimous Rani Durgaboti (রানী দুর্গাবতী).

Later in 1975, the Dighi was restored and these days only two ghat available at the north and west side. Now a days, the area is totally bounded by the walls. It has a footpath around for the pedestrian. It requires to pay 10 Taka to enter inside the premise. You can have a swim at the massive pond if you have extra cloth with you. They have a facility for fishing on there. You just need to pay the amount to get the permission.


কিভাবে যাবেন

নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে রিকশায় বা অটোরিকশায় করে ৩০ মিনিটে পৌছে যেতে পারবেন দুর্গাসাগর দীঘিতে। ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে প্রতিদিন বরিশালের উদ্দেশ্য বাস ছেড়ে যায়। ভোর ৬.৩০ মিনিট থেকে সকালের বাসগুলো এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টার মধ্যে রাতের বাসগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসগুলোতে ভ্রমন করতে আপনার প্রায় ২৫০ টাকা খরচ পরবে এবং পাঁচ থেকে সাত ঘণ্টায় আপনি বরিশালে পৌঁছে যাবেন। বরিশাল শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আপনি বরিশাল শহর থেকে বাস অথবা টেম্পোতে করে দুর্গাসাগরে আসতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: Barisal District

বরিশাল জেলাটি বাংলাদেশের দক্ষিনে অবস্থিত। ঢাকার সাথে বরিশালের সড়কপথে, নদীপথে এবং আকাশ পথে যোগাযোগের ব্যবস্থা আছে।

ঢাকা থেকে বরিশালে সড়কপথে আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নখুলাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।
ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৯৫৫৬৬৭৭
ঈগল পরিবহন, ফোনঃ ০২-৯০০৬৭০০
হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
ভাড়াঃ
এসি বাসের ভাড়াঃ ৭০০/- টাকা
নন এসি বাসের ভাড়াঃ ৫০০/- টাকা
লোকাল বাসের ভাড়াঃ ২৫০ টাকা থেকে ৩০০/- টাকা।

ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য লঞ্চ হল সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ মাধ্যম। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেশ কিছু লঞ্চ প্রতিদিন বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। আপনার সুবিধার্থে লঞ্চ সম্পর্কিত কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
লঞ্চের নামঃ সুরভি, সুন্দরবন, কীর্তনখোলা, কালাম খান ইত্যাদি।
এই লঞ্চগুলো রাত ৮ টায় সদরঘাট ছেড়ে যায় এবং ৮ থেকে ১০ ঘণ্টায় বরিশালে পৌঁছে যায়।
ভাড়াঃ
সিঙ্গেল কেবিনঃ ৮৫০/- টাকা।
ডবল কেবিনঃ ১৬০০/- টাকা।
ডেকে ভ্রমন করলে খরচ পরবে ২৫০/- টাকা।

বরিশালের সাথে রাজধানী ঢাকার রয়েছে আকাশপথে যোগাযোগ। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেনট এয়ারওয়েজসহ বেশ কিছু সংস্থা ঢাকা ও বরিশালের মধ্যে দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করছে।

কোথায় থাকবেন

বরিশালে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। কিছু হোটেলের তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ

হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৭০৭২৬৮৬, +৮৮-০১৭২৪৮৫৩৫৯০
হোটেল গ্র্যান্ড প্লাজা, ফোনঃ +৮৮-০১৭১১৩৫৭৩১৮, +৮৮-০১৯১৭৪৫৮০৮৮
হোটেল এথেনা ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০৪৩১-৬৫১০৯, +৮৮-০৪৩১-৬৫২৩৩
হোটেল হক ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৮৫৮৭৬৯৮

কি করবেন

বরিশাল উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দুর্গাসাগর এলাকায় পিকনিক স্পট আছে যেখানে চাইলে আপনি পিকনিক করতে পারেন। এছাড়াও দীঘি থেকে মাছ ধরতে পারেন এবং সেখানে অবস্থিত একটি চমৎকার পার্কে সুন্দর সময় কাটাতে পারেন।

খাবার সুবিধা

বরিশালে অবস্থিত রেস্টুরেন্টগুলোতে দেশী খাবারের পাশাপাশি আপনি সেখানকার জনপ্রিয় খাবারও পাবেন। তাছাড়া এসব রেস্টুরেন্টে নানা রকম সামুদ্রিক খাবারও আপনি পাবেন।

ভ্রমণ টিপস

প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষজন দুর্গা সাগরে অষ্টমী স্নানের আয়োজন করে থাকে। তাঁরা দীঘির পাশে নানা রকম পূজা অর্চনা এবং ধর্মীয় আলোচনাও করে থাকেন। এছাড়া, প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ইউরোপ এবং সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখির দল এখানে ভীর করে। সেটি একটি উপভোগ্য এবং দৃষ্টিনন্দন দৃশ্য।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

  • Due to the political situation, we have shortened our list for the fourth and the final day. We already had a battery driven auto rickshaw with us that we have hired for hourly basis (130 Taka per hour).

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন